কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি যদি ১০০ ইউরো বাজি ধরি, তবে ৫০ ইউরো স্পেনের পক্ষে আর বাকি ৫০ ইউরো ব্রাজিলের পক্ষে’—সভেন গোরান এরিকসনআইভরিকোস্টের কোচও বিশ্বকাপের ফেবারিট মানছেন ব্রাজিল ও স্পেনকে ‘কয়েকটা ফ্রি কিক ছাড়া আমিতো উরুগুয়ের খেলায় বিপজ্জনক কিছু দেখলাম না’—প্যাট্রিক এভরাউরুগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করার পরও নিজেদেরই এগিয়ে রাখছেন ফরাসি অধিনায়ক ‘আমার দলে ২৩ জন খেলোয়াড় আছে। যাদের সবার সম্পর্কে আমার ভালো ধারণা আছে’—রেমন্ড ডমেনেখফ্লোরেন্ত মালুদাকে শুরুর একাদশে না রাখার জবাব দিলেন ফ্রান্স কোচ‘আমরা লড়াই করি, তবে ফুটবল নিয়ে লড়াই করি। হ্যাঁ, জয়ের জন্য যা যা করতে হয়, আমরা করতে রাজি আছি’—নুয়ানকো কানুনাইজেরিয়া শরীরনির্ভর ফুটবল খেলবে, ম্যারাডোনার এমন অনুমানের জবাবে নাইজেরিয়ান অধিনায়ক‘আমি আসলেই ম্যারাডোনাকে কোচ হিসেবে চিনি না। স্রেফ একজন খেলোয়াড় বলে জানতাম’—লার্স লেজারব্যাকআগের দিন ম্যারাডোনার দেওয়া খোঁচার জবাব দিলেন নাইজেরিয়ার কোচ‘খেলা দেখতে চাইলে দেখবেন, কিন্তু দয়া করে কাজ বাদ দিয়ে নয়!’—রেনাতো ব্রুনেত্তাফুটবল-ভক্তদের কড়া হুঁশিয়ারি শুনিয়েছেন ইতালির সিভিল সার্ভিস মন্ত্রী‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলেছি আমরা, আমার তো মনে হয় আমাদের গর্বিত হওয়া উচিত’—স্টিভেন পিনারপ্রথম ম্যাচে নিজেদের পারফরম্যান্সে খুশি দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার‘নামগুলো দেখুন—হিগুয়েইন, মিলিতো, তেভেজ আর মেসি। এটাই এখন দুনিয়ার সেরা আক্রমণভাগ। এবং এরাই এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার’—ইভান জামোরানোনিজ দেশের পর আর্জেন্টিনাকেই সমর্থন করবেন চিলির গ্রেট‘আমি যতগুলো জার্মান দলে খেলেছি, তার মধ্যে এই দলটিই সেরা’—ফিলিপ লামবিশ্বকাপের দল নিয়ে নতুন জার্মান অধিনায়কের অভিমত‘সমর্থকেরা এত কম ভুভুজেলা বাজিয়েছে যে মনে হয়েছে, মেক্সিকোর ঘরের মাঠে খেলছি আমরা। আশা করি, উরুগুয়ের ম্যাচে জেগে উঠবে সমর্থকেরা।’—ইতুমেলেং খুনেভুভুজেলার শব্দ যথেষ্ট হয়নি বলে মনটা ভরেনি দক্ষিণ আফ্রিকান গোলরক্ষকের‘আমি খুশি যে দুই কোরিয়াই বিশ্বকাপে খেলছে। তাদের খেলাটা আমাদের জন্য আগ্রহ জাগাচ্ছে।’—পার্ক জি-সুংউত্তর কোরিয়ারও মঙ্গল কামনা করছেন দক্ষিণ কোরিয়ান তারকা