কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন ফুটবল কিংবদন্তি একবার আমাকে বলেছিলেন, গোল হচ্ছে সসের মতো! কিছু কিছু সময় অনেক চেষ্টা-চরিত্র করেও তা বের করা যায় না। কিন্তু যখন তা বের হতে শুরু করে, তখন একসাথে অনেকখানি বের হয়ে যায়।গোলক্ষরায় ভুগতে থাকা পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোআমি বড়জোর হলুদ কার্ড পেতে পারতাম, লাল কার্ড একটু বেশিই কঠিন হয়ে গেছে।লাল কার্ড পাওয়ার অপরাধ করেছিলেন বলে মনে করেন না অস্ট্রেলীয় তারকা টিম কাহিলআমি রেফারিং নিয়ে কথা বলি না।টিম কাহিলের লাল কার্ডের প্রতিক্রিয়ায় অস্ট্রেলীয় কোচ পিম ভারবিকআমি সন্তুষ্ট, খুশি ও আত্মবিশ্বাসী। তবে এখনো উন্নতির জায়গা আছে।৪-০ গোলে জেতার পরও সতর্ক জার্মান কোচ জোয়াকিম লোশুধু ঘানা নয়, আমাদের জয়ে পুরো আফ্রিকাই খুশিঘানার জয় আফ্রিকারই জয় বলছেন জয়ের নায়ক আসামোয়া গায়ানআমাদের প্রকৃত সামর্থ্য যা, তার চেয়ে বেশি কিছুতে বিশ্বাস নেই আমাদের। আর এই পথেই যত দূর সম্ভব এগিয়ে যাব।সুনির্দিষ্ট লক্ষ্য এখনই স্থির করে চাপ নিতে রাজি নন স্পেন কোচ ভিসেন্তে দেল বস্কআমি অংশ নিয়েছি এ রকম চার-পাঁচটি টুর্নামেন্টেই আমরা পেনাল্টি শ্যুট আউটে বাদ পড়েছি। কাজেই এটা বলতেই হবে, পেনাল্টি শটে আমাদের সমস্যা আছে। বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া ইংলিশ ফুটবলার গ্যারি নেভিলসর্বোচ্চ চেষ্টা করব দলের জন্য, কিন্তু গোল করবই—এমন প্রতিজ্ঞা করছি না।প্রত্যাশার চাপ মাথায় নিচ্ছেন না উরুগুয়ে স্ট্রাইকার ডিয়েগো ফোরলানআমার অবশ্যই বলটা থামানো উচিত ছিল। এ বিষয়ে কোনো দ্বিমতই থাকতে পারে না। আমি এখনো জানি না যে কীভাবে আমি বলটা ছেড়ে দিলাম। হাত ফসকে গোল হজম করার দায় আবারও নিজের কাঁধে নিলেন ইংলিশ গোলরক্ষক রবার্ট গ্রিনএই ধরনের ভুলের জন্য কোনো যুক্তিই দেওয়া চলে না। এটা ওকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে। তাই আমি মনে করি, ক্যাপেলোর ওকে পরের ম্যাচে অবশ্যই বাদ দিয়ে দেওয়া উচিত।গ্রিনকে বাদ দেওয়ার পরামর্শ দিয়ে সাবেক ইংলিশ স্ট্রাইকার অ্যালান শিয়ারারগ্রিনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। আশা করি, এমন ঘটনা যেন আমার জঘন্যতম দুঃস্বপ্নেও না ঘটে।গ্রিনকে সান্ত্বনা দিলেও গোলটার ভয়াবহতা বুঝিয়ে দিলেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফন