কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি দেখেছি আর্জেন্টিনা কী রকম কষ্ট করে বাছাইপর্ব পার হয়েছে। কিন্তু এটা তো ম্যারাডোনার দোষ না, দোষ যারা ওকে এই দায়িত্ব দিয়েছে তাদের!’ডিয়েগো ম্যারাডোনাকে প্রতি-আক্রমণ করলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে‘লোকে আমাকে পাগল বলতে পারে। কিন্তু বিশ্বাস করুন আমাদের দলটা এখন বিশ্বের সেরা, আমরা খুবই শক্তিশালী।’ক্যামেরুন বিশ্বকাপ জিতবে ঘোষণা দিয়ে নিজেদের দলটাকেও সেরা বলে দাবি করলেন স্যামুয়েল ইতো‘ডমেনেখ কোনো কোচই নয়! দলের মধ্যে কোনো সমন্বয় নেই। অবশ্যই তাদের (খেলোয়াড়দের) দায়িত্বশীল হতে হবে এবং ব্যক্তিগত অহমিকা সরিয়ে রেখে পুরো সামর্থ্য দিয়ে খেলতে হবে।’নিজ দলের পারফরম্যান্স দেখে হতাশ ও ক্ষুব্ধ ফরাসি গ্রেট জিনেদিন জিদান‘দলের অনেকের কোমরই আড়ষ্ট! কাকা, লুইস ফ্যাবিয়ানোরা আরেকটু ভালো নাচবে বলেই আশা করি আমি।’গোল উদ্যাপনে ভালো নাচার সঙ্গী পাচ্ছেন না, তাই মজা করে সতীর্থদের খোঁচা রবিনহোর‘ফুটবল চলে যুক্তি দিয়ে। কয়েক মাস ধরে আমি তো খুব বেশি ফুটবলই খেলিনি। দলে আমার চেয়ে ভালো অনেকেই আছে। আমাকে মানতেই হবে যে নিকো (আনেলকা) এখন এক নম্বর।’বদলি খেলোয়াড় হয়ে থাকার নিয়তিটা মেনেই নিয়েছেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার থিয়েরি অঁরি‘কোনো দলকেই আমি ভয় পাই না, তবে ব্রাজিলকে যতটা সম্ভব এড়াতে চাই।’খুব তাড়াতাড়ি ব্রাজিলের মুখোমুখি হতে চান না স্প্যানিশ মিডফিল্ডার জাভি হার্নান্দেজ‘চাপ কিসের, এটা তো আমাদের অনুপ্রেরণা!’স্পেনকে ফেবারিট হিসেবে ধরায় চাপে নেই, বরং খুুশিই স্ট্রাইকার ডেভিড ভিয়া‘আমি পছন্দ না করলে কী হবে, আমার ব্যাগে আছে ভুভুজেলা। বাচ্চারা ফোনে বারবার বলেছে নিয়ে যেতে।’নিজে পছন্দ না করলেও ভুভুজেলাকে এড়াতে পারছেন না ইংলিশ ডিফেন্ডার জেমি ক্যারাঘার‘ডিয়েগোর অধীনে অনেক দিন পর আর্জেন্টিনা তাদের সেরা খেলাটা খেলল। সত্যিই নাইজেরিয়াকে শাসন করেছে তারা।’ম্যারাডোনার আর্জেন্টিনা দেখে মুগ্ধ তারই সাবেক সতীর্থ ক্লদিও ক্যানিজিয়া‘আর্জেন্টিনার ভয় এখন শুধু আর্জেন্টিনাই। অন্য সব দলের প্রতি আমার ভালোই শ্রদ্ধা আছে। কিন্তু আমাদের সেই যোগ্যতা ও প্রতিভা আছে। আমাদের আর কাউকে ভয় পাওয়ার কিছু নেই।’প্রথম ম্যাচের পর নিজেদের দল নিয়ে দারুণ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন লিওনেল মেসি