কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আপনি যখন সামান্য ব্রেসলেট পরেও খেলতে পারছেন না, দ্রগবার মতো কারও এভাবে খেলে ফেলাটা একটু দৃষ্টিকটুই।’আইভরিকোস্টের স্ট্রাইকার হাতে প্লাস্টিকের বন্ধনী পরে খেলায় পর্তুগালের কোচ কার্লোস কুইরোজ‘ওদের খেলা দেখে আমার মনে হয়েছে যে ইংলিশরা সেই জঘন্য পুরোনো দিনগুলোতে ফিরে গেছে, যেখানে “কিক মারো আর দৌড় দাও”ই ছিল তাদের খেলার ধরন।’ইংল্যান্ডের প্রথম ম্যাচ দেখে বিরক্ত জার্মান গ্রেট ফ্রাঞ্জ বেকেনবাওয়ার‘এটা উনার ব্যক্তিগত মতামত। গুরুত্বপূর্ণ হচ্ছে জয়। আমরা যদি শুধু বলে লাথি মেরে আর দৌড়াদৌড়ি করে ম্যাচ জিততে পারি, তাহলেই খুশি।’বেকেনবাওয়ারের কড়া সমালোচনার জবাব দিলেন ইংল্যান্ডের ডিফেন্ডার ম্যাথু আপসন ‘প্রত্যেকেই তাদের মতামত দেবে। এ সব পাত্তা দেওয়ার কিছু নেই।’জার্মান কিংবদন্তির কথায় পাত্তাই দিতে রাজি নন আরেক ইংলিশ ডিফেন্ডার মাইকেল ডসন‘আজকের (পরশু) ব্রাজিলকে দেখে আমার মনে হয়েছে ইন্টার আর বার্সেলোনার সংমিশ্রণ।’প্রথম ম্যাচের ব্রাজিলকে দেখে গোলক্ষক হুলিও সিজারের উপলব্ধি‘পুরো মৌসুমে ইনজুরির সঙ্গে আমার যেভাবে লড়াই করতে হয়েছে, তাতে প্রথম ম্যাচে মাঠে নামতে পেরেই আমি খুশি।’বলার মতো কিছু করতে না পারলেও অখুশি নন কাকা‘শুরুটা সব সময়ই খুব কঠিন হয়। অনেক দিন অপেক্ষা করতে হয়। ফলে উদ্বেগ বাড়তে থাকে। এটা ঠিক যে আমাদের পারফরম্যান্স নিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট না। কিন্তু এটাই ফুটবল।’পুরোপুরি সন্তুষ্ট না হলেও ভালো শুরু করতে পেরে স্বস্তিতে আছেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা‘আমি ঠিক কাঁদিনি। আমার স্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য বাগদানের আংটিতে চুমু খেয়েছি। আমাকে এই পর্যায়ে আসার জন্য ও অনেক সাহায্য করেছে।’উত্তর কোরিয়ার বিপক্ষে গোলের পর নিজের গোল উদ্যাপনের রহস্য জানাচ্ছেন মাইকন‘আর্জেন্টিনার জন্য ভালো বিশ্বকাপ মানে, বিশ্বকাপ জেতা। এর কম কিছু করতে আসিনি আমরা। আমরা কোয়ার্টার ফাইনালে উঠলাম বা শেষ ষোলোতে—এসবে কিচ্ছু যায় আসে না।’প্রথম ম্যাচের পরই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজ‘অবিক্রিত টিকিট নিয়ে আমরা উদ্বিগ্ন নই। কিন্তু টিকিট কিনেও অনেকে স্টেডিয়ামে আসছে না। আমাদের চিন্তাটা সেখানেই।’ফিফার মুখপাত্র নিকোলাস মেইনগট‘আমাদের পেছনে দক্ষিণ আফ্রিকা আছে, সব আফ্রিকান দল আছে। দক্ষিণ আফ্রিকা ও ঘানাকে গর্বিত করার জন্য যা কিছু করার দরকার আমরা করব।’পুরো আফ্রিকার সমর্থনই তাদের পেছনে আছে বলে দাবি করছেন ঘানার স্ট্রাইকার আন্দ্রে আইয়ি‘ফুটবলে আমি যা কিছু করি, সবই এডউইনের জন্য। ও আমাকে ওপর থেকে দেখছে’সন্ত্রাসীদের হামলায় মারা যাওয়া ভাই এডউইনকে স্মরণ করছেন হন্ডুরাস দলের তিন ভাইয়ের একজন উইলসন প্যালাসিওস