কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সে এই প্রতিযোগিতার সবচেয়ে বাজে রেফারি। আশা করছি তার মুখ আর আমাদের দেখতে হবে না।’উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পর দক্ষিণ আফ্রিকার কোচ কার্লোস আলবার্তো পাহেইরা‘আমার মনে হয় রেফারিকে না দুষে আমাদের নিজেদেরই দায় নেওয়া উচিত।’কোচের সঙ্গে একমত নন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্টিভেন পিনার‘রেফারির কারণে জিতেছি এটা শুনেই তো আমার হাসি পাচ্ছে!’উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ‘আমরা এই তিন পয়েন্টের উপহার খুবই খুশিমনে গ্রহণ করলাম।’স্পেনের বিপক্ষে জয়টা যে অপ্রত্যাশিত ছিল, সেটাই জানিয়ে দিলেন সুইজারল্যান্ড কোচ ওটমার হিজফেল্ড‘আমি বুঝতে পারছি না, কীভাবে কী হয়ে হয়ে গেল!’ হারটা এখনো বিশ্বাস করতে পারছেন না স্পেন অধিনায়ক ইকার ক্যাসিয়াস‘এখন আমরা ফেবারিটের ফালতু ট্যাগটা পেছনে ফেলতে পারি।’স্পেনের ডিফেন্ডার জেরার্ড পিকে‘পোডলস্কি, এলানো, মাইকন—সবাই ভালো খেলেছে। কিন্তু এদের কারও সঙ্গেই মেসির পারফরম্যান্সের তুলনা চলে না।’মেসিকেই এগিয়ে রাখছেনডিয়েগো ম্যারাডোনা‘আশা করি, গ্রিন পরবর্তী ম্যাচের জন্য সুযোগ পাবে। ভুল তো সবারই হয়।’ইংল্যান্ডের গোলরক্ষক রবার্ট গ্রিনের পাশে দাঁড়িয়েছেন গলফ কিংবদন্তি টাইগার উডস‘আমি তাকেশি ওকাদাকে বলেছি, “তুমি যদি দ্বিতীয় পর্বে যেতে পারো, তাহলে ওদের উচিত হবে টোকিওতে তোমার একটা মূর্তি বসানো”।’জাপানের দ্বিতীয় পর্বে খেলার সম্ভাবনা নিয়ে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার