কথামালা
আমাকে এমনভাবে বলার জন্য আমি সত্যিই লিওর প্রতি কৃতজ্ঞ। কিন্তু নাপোলির সঙ্গে আমার চুক্তি করা আছে এবং সেখানে ভালো আছি
বার্সেলোনায় যোগ দিতে অনুরোধ করার পর সতীর্থ লিওনেল মেসিকে আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েইন
যদি পারতাম, তবে অবশ্যই ইয়াসপারকে বদলে আবার ক্রালকে মাঠে নামাতাম
আগেই তিনজন বদলি মাঠে নামিয়ে ফেলায় গোলকিপার নামানোর সুযোগ হারানো ডাচ কোচ লুই ফন গালের আক্ষেপ
এই জয় ইতিহাসে ঠাঁই পাওয়ার মতো
ব্রাজিলকে মাটিতে নামিয়ে আনায় জার্মান ফুটবল দলকে অভিনন্দন জানালেন সে দেশের চ্যান্সেলর অাঙ্গেলা ম্যার্কেল
আমিই রোমেরোকে শিখিয়েছি পেনাল্টি ঠেকাতে। তাই কষ্ট তো লাগছে
শিষ্যকে শেখানো বিদ্যায় বধ হওয়ার কষ্ট লুকাননিàগুরু ডাচ কোচ লুই ফন গাল
ম্যাচ শেষে হল্যান্ডের ড্রেসিংরুমে গিয়ে আমি তাঁর সঙ্গে দেখা করেছি। তাঁর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার
ক্যারিয়ারের শুরুর দিকের কোচ লুই ফন গালের প্রতি কৃতজ্ঞতা ঝরল আর্জেন্টিনা গোলকিপার সার্জিও রোমেরোর
আর্জেন্টিনা আমাদের প্রতিবেশী। আমি চাই দক্ষিণ আমেরিকা জিতুক
ব্রাজিলের হারের পর আর্জেন্টিনার জন্য শুভকামনা জানালেন ব্রাজিলিয়ান সমর্থক লিওনান ফ্রেইতাস
আমার আত্মবিশ্বাস ছিল এবং ঈশ্বরকে ধন্যবাদ যে সব ভালোভাবে হয়েছে
পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে যাওয়া আর্জেন্টাইন গোলকিপার সার্জিও রোমেরো
আমি পেনাল্টি মিস করেছি। এটা লজ্জার। কিন্তু সবচেয়ে বড় হতাশার কথা আমরা পুরো ১২০ মিনিটেও গোল করতে পারিনি
ট্রাইব্রেকারে হারের পর লজ্জিত ডাচ মিডফিল্ডার ওয়েসলি স্নাইডার
আমরা এখানে সবকিছু নিংড়ে দিয়েছি এবং আমি এই দলকে নিয়ে খুবই গর্বিত
সেমিফাইনালে হেরেও গর্ব করছেন ডাচ স্ট্রাইকার আরিয়েন রোবেন
কী আজব! আমরা ফাইনালে!
বিশ্বকাপের ফাইনালে ওঠার আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি