কথামালা
‘আমার সেরা খেলোয়াড়দের একজন সে। ডিফেন্স বলুন আর আক্রমণ— ওর সবই অসাধারণ ছিল।’প্রতিপক্ষ কোচ কার্লোস দুঙ্গা সম্পর্কে তাঁর এক সাবেক গুরু, আইভরিকোস্ট কোচ সভেন গোরান এরিকসন‘আমি অন্যদের নিয়ে উদ্বিগ্ন নই। আমাদের খেলতে হবে এবং কিছু একটা করতে হবে।’ উরুগুয়ে-মেক্সিকোর ম্যাচ নয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের ম্যাচ নিয়েই ভাবছেন জানিয়ে ফ্রান্সের কোচ রমেন্ড ডমেনেখ‘এই ইংল্যান্ডকে আমি চিনি না।’দলের পারফম্যান্সে হতাশ ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলো‘টুর্নামেন্টে টিকে থাকতে হলে আমাদের আরও উন্নতি করতে হবে, অনেক উন্নতি।’বাস্তবতা বুঝতে পারছেন ইংল্যান্ড অধিনায়ক স্টিভেন জেরার্ড‘নিজেদের সমর্থকদের কাছ থেকে দুয়োধ্বনি উপহার পেতে দারুণ লাগে!’সমর্থকদের দুয়োধ্বনির জবাবে ইংল্যান্ড স্ট্রাইকার ওয়েইন রুনি‘আমরা দেখাতে মরিয়া ছিলাম যে, বিশ্বকাপে স্রেফ ঘুরতে আসিনি, আমরাও ফুটবল খেলতে পারি।’ইংল্যান্ডকে রুখে দেওয়ার পর আলজেরিয়ার মিডফিল্ডার রিয়াদ বোদেবুজ‘দলে দারুণ প্রতিযোগিতা চলছে, কেউ জায়গা হারাতে চায় না।’মাঠে ফেরার জন্য ব্যস্ত হয়ে গেছেন ইনজুরিতে পড়া আর্জেন্টাইন ডিফেন্ডার ওয়াল্টার স্যামুয়েল‘আমরা যদি মিডফিল্ড থেকে চার-পাঁচজন মিলে আক্রমণে যাই, বিপক্ষকে বাধ্য হয়েই ডিফেন্সে বেশি খেলোয়াড় নিতে হবে। ফলে এমনিতেই ওরা আক্রমণে দুর্বল হয়ে যাবে।’ডিফেন্সের দুর্বলতাকে আক্রমণ দিয়েই সমাধান করতে চাইছেন আর্জেন্টিনা অধিনায়ক হাভিয়ের মাচেরানো‘আমি বলটাই খেলতে চেয়েছিলাম। এটা কোনো ফাউল ছিল না। অথচ রেফারি আমাকে দেখালেন হলুদ কার্ড।’দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না মিরোস্লাভ ক্লোসা‘আমি ক্ষিপ্ত, হতাশ। ভাষা হারিয়ে ফেলেছি। বিশ্বকাপে প্রতি ম্যাচে লাল কার্ড কোনো কাজের কথা হতে পারে না।’মিরোস্লাভ ক্লোসাকে লাল কার্ড দেখানোয় বাস্তিয়ান শোয়েনস্টাইগারের প্রতিক্রিয়া‘শেষ পর্যন্ত ভুলের দায় আমাকেই নিতে হবে। এই পরাজয় অবশ্যই তিক্ত অভিজ্ঞতা।’পেনাল্টি থেকে গোল করতে না পারায় অনুশোচনায় ভুগছেন লুকাস পোডলস্কি