কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার জন্য বিশাল একটা ধাক্কা। সারাটা মৌসুম বিশ্বকাপ ছাড়া আমার মাথায় আর কিছুই ছিল না।’প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর সুর নরম করে ফেললেন স্যামুয়েল ইতো‘আমার...। দায় শুধুই আমার।’ক্যামেরুনের ব্যর্থতার সব দায় নিলেন কোচ পল লি গুয়েন‘ও সময় বাহুটাকে কী করতে পারতেন আপনি? চাইলে তো আর এটা কেটে ফেলতে পারেন না!’হ্যারি কেওয়েলকে লাল কার্ড দেখানোয় রেফারির সমালোচনা করে অস্ট্রেলিয়ান কোচ পিম ভারবিক‘এ দেশে প্রচারমাধ্যমগুলো যেভাবে উঠেপড়ে লাগে! বিশ্বকাপে ভালো কিছু করা ইংল্যান্ডের জন্য বেশ কঠিন।’ইংল্যান্ড ফুটবল দলের বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়ে টেনিস তারকা অ্যান্ডি মারে‘জয়ের জন্য কুৎসিত ফুটবল খেলতে একটুও আপত্তি নেই!’নিজের ফুটবল-দর্শন জানিয়ে দিলেন হল্যান্ড কোচ বার্ট ফন মারউইক‘যদি আবারও ব্যর্থ হই, তবুও আমরা আমাদের স্টাইলেই খেলব।’পরাজয়েও খেলার ধরন বদলাতে রাজি নন স্পেন স্ট্রাইকার ফার্নান্দো তোরেস‘আমি ছেলেদের বলেছি, আমাদের এখন টানা ছয় ম্যাচ জিততে হবে।’দৃষ্টি এখনো শিরোপাতেই, জানিয়ে দিলেন স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক‘সে সময় আমি ভাবতেও পারিনি এক ম্যাচে চার গোল করতে পারব।’নিজের ৪৪ বছর আগের কীর্তি অবিশ্বাস্য মনে হচ্ছে পর্তুগিজ গ্রেট ইউসেবিওর‘সে সম্পূর্ণই সুস্থ। অনুশীলন এবং মাঠ—দুই জায়গাতেই অন্যদের চেয়েও বেশি পরিশ্রম করতে পারে ও। কিন্তু আমি জানি, সমস্যা হচ্ছে ওর মাথা!’ইংলিশ স্ট্রাইকার ওয়েইন রুনি সম্পর্কে কোচ ফ্যাবিও ক্যাপেলো‘ডেভিড, আমরা বিস্তর টাকা-পয়সা খরচ করে এখানে এসেছি। কিন্তু তোমরা তো ইংল্যান্ডের সম্মানহানি করলে! তোমরা যে আরও কী করবে? জঘন্য!’ইংল্যান্ডের সাজঘরে ঢুকে সেদিন যা বলেছিলেন, প্রচারমাধ্যমকে তা জানিয়েছেন সেই দর্শক পাভলোস জোসেফ‘সবাইকে মনে হচ্ছিল নিজেদের ছায়া।’আলজেরিয়ার বিপক্ষের ইংল্যান্ডকে দেখে হতাশ সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালান শিয়েরার‘ফ্রান্স দলকে অনেক শ্রদ্ধা করি, দলটাকে কলঙ্কিত করার কোনো ইচ্ছাই আমার ছিল না।’সবকিছু মেনে নিয়ে দলের প্রতি শ্রদ্ধাই জানাচ্ছেন বহিষ্কৃত নিকোলাস আনেলকা‘আমি জন্মগত গোলস্কোরার নই।’আর্জেন্টিনার ‘হ্যাটট্রিক ম্যান’ গঞ্জালো হিগুয়েইন‘টিম বাসে ওঠার পাঁচ মিনিট আগে জানতে পেরেছি দলে থাকার কথা। এমনটাই সব সময় হয়ে থাকে।’ক্যাপেলোর সমালোচনাই কররেন ইংলিশ গোলকিপার ডেভিড জেমস‘আমার ধারণা, ব্রাজিল ম্যাচের মতো ওরা আজও অনেক নিচে নেমে খেলবে। ওদের রক্ষণ দেয়াল ভাঙার উপায় আমাদের বের করতে হবে।’উত্তর কোরিয়ার বিপক্ষে নিজেদের করণীয়টা বুঝতে পারছেন পর্তুগিজ মিডফিল্ডার রাউল মেইরেলেস