কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আসলে গোলটির আরও সুন্দর হয়ে ওঠার জন্য এই সন্দেহটুকু তৈরি হওয়ার দরকার ছিল।’আইভরিকোস্টের বিপক্ষে নিজের দ্বিতীয় গোলটির আগে হ্যান্ডবল হয়েছে কি না, তা নিয়ে ব্রাজিল স্ট্রাইকার লুইস ফ্যাবিয়ানো‘কাকার প্রতি ভয়াবহ অন্যায় করা হয়েছে। যাকে ফাউল করা হলো, হলুদ কার্ড দেখানো হলো তাকেই।’কাকার লাল কার্ডে ক্ষিপ্ত কার্লোস দুঙ্গা‘অনেকেই আমাকে বলেছেন, আমার প্রতি অন্যায় করা হয়েছে।’লাল কার্ড পাওয়া নিয়ে কাকা‘এমনিতেই ফ্যাবিয়ানোকে আটকানো মুশকিল, হাত ব্যবহার করা শুরু করলে তো সেটা আরও কঠিন হয়ে দাঁড়ায়।’ফ্যাবিয়ানোর ‘হ্যান্ডবল’ প্রসঙ্গে আইভরিকোস্ট কোচ সভেন গোরান এরিকসন‘যা ঘটছে তা ফেডারেশনের জন্য, ফরাসি ফুটবলের জন্য, পুরো জাতির জন্য একটা কেলেংকারি ছাড়া আর কিছু না।’পদত্যাগ করার পর ফ্রান্স বিশ্বকাপ দলের পরিচালক জাঁ-লিও ভ্যালেন্তিন‘ফরাসি ফুটবল এক ভয়াবহ দুর্যোগের মধ্যে পড়ে গেছে।’ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সহসভাপতি ক্রিস্টিয়ান টেইনটিউরিয়ার‘এই আচরণ মোটেও পেশাদার নয়।’খেলোয়াড়দের বিদ্রোহে বিরক্ত সাবেক ফরাসি ফুটবলার ইমানুয়েল পেতি‘এটাই প্রমাণ করে এই ফরাসি দলের ওপর কারও আর কোনো নিয়ন্ত্রণ নেই।’বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য বিজেন্তে লিজারাজু ‘ওকে এভাবে বের করে দেওয়ায় আমি খুবই বিস্মিত হয়েছি।’চেলসি সতীর্থ আনেলকাকে ফ্রান্স দল থেকে বহিষ্কার করায় বিস্মিত দিদিয়ের দ্রগবা‘নিকোলাস খুবই ভালো মানুষ। ওর মতো ভালো মানুষ ফুটবলে বেশি পাওয়া যায় না।’আনেলকার পাশে আছেন তাঁর চেলসি অধিনায়ক জন টেরি‘আমি হলে বিদ্রোহ করা সব খেলোয়াড়কে “বাই বাই” বলে দিতাম।’সুইজারল্যান্ডের কোচ ওটমার হিজফেল্ড‘সেদিন প্রায় তিনটি গোলই পেয়ে গিয়েছিলাম। কিন্তু কী থেকে যে কী হলো, বুঝলামই না!’স্লোভেনিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রের মরিস এডুর গোল বাতিলে ক্ষুব্ধ ভেনাস উইলিয়ামসও‘রুনি যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু সে তো একাই সবকিছু করতে পারে না।’সাবেক ম্যানইউ সতীর্থ ও বন্ধু ওয়েইন রুনির পাশে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো‘এই বিশ্বকাপ চূড়ান্ত বাজে হতে যাচ্ছে। একটি বিপর্যয় বলতে পারেন! ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে নতুন কিছুই নেই এবার।’কলম্বিয়ার সাবেক ফুটবলার কার্লোস ভালদেরামা