কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি মিস্টার আনেলকার সঙ্গে দেখা করে একজন মা হিসেবে তাকে একটু কড়া কথা বলে আসতে চাই।’ছেলে রেমন্ডকে গালি দেওয়ায় চটেছেন মা জার্মেইন ডমেনেখ‘এক সাংবাদিক বলেছেন, এই বিশ্বকাপে দুটো দলকে সবাই মনে রাখবে। চ্যাম্পিয়নদের—শিরোপাটা জেতার জন্য। আর আমাদের—বয়কট করার জন্য।’ফ্রান্স দলের খেলোয়াড়দের বিদ্রোহের প্রতিক্রিয়ায় জিনেদিন জিদান‘আমি খেলোয়াড়দের বলেছি, ওরা ফ্রান্সের ভাবমূর্তি ধ্বংস করে দিল।’ফরাসি ক্রীড়ামন্ত্রী রোজেলিন বাশেলট‘লাতিন আমেরিকার অন্য দলগুলোর মতো ওরাও খুব ভয়ংকর।’ শেষ গ্রুপ ম্যাচের প্রতিপক্ষ চিলিকে নিয়ে স্পেন কোচ ভিসেন্তে দেল বস্কের মূল্যায়ন‘আমি ভেবেছিলাম স্পেন ভালো করবে। যেভাবে তারা এসেছিল, মনে হয়েছিল বিশ্বকাপটা ওরাই পাবে। আর আমরা সবাই দ্বিতীয় হওয়ার জন্য খেলছি!’স্পেনের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া নিয়ে ডিয়েগো ম্যারাডোনা‘দুই ম্যাচে দুটো লাল কার্ড মেনে নেওয়াটা কঠিনই।’রেফারিদের সমালোচনা করে জার্মানির বিপক্ষে লাল কার্ড পাওয়া অস্ট্রেলিয়ান স্ট্রাইকার টিম কাহিল‘এ সময়টা আমি ফিটনেস নিয়ে কাজ করব।’লাল কার্ডের কারণে পেয়ে যাওয়া সময়কে অন্যভাবে কাজে লাগাতে চান কাকা‘এখন আমাদের পরস্পরের সঙ্গে কথা বলার কোনো কারণই নেই।’ভাই কেভিন-প্রিন্সের সঙ্গে সম্পর্কও রাখতে চান না জেরোম বোয়েটাং‘মনে রাখতে হবে আমরা কেভিন-প্রিন্স বোয়েটাংয়ের বিপক্ষে মাঠে নামছি না, মাঠে নামব ঘানার বিপক্ষে। ওর সঙ্গে অবশ্যই ভদ্র আচরণ করতে হবে।’ কেভিন-প্রিন্সের ব্যাপারে জার্মানদের মানসিকতা নিয়ে শঙ্কিত দলের মহাপরিচালক অলিভার বিয়েরহফ‘আসলেই খুব মজার গোল হয়েছে।’নিজের গোল করার ভঙ্গিতে নিজেও মজা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো‘কোচ হিসেবে সঠিক কৌশলে খেলতে না পারার দোষটা আমারই।’পর্তুগালের কাছে ০-৭ গোলের হারের দায় স্বীকার করে উত্তর কোরিয়ার কোচ কিম জং-হান‘আমার দরজা সব সময়ই খোলা। কেউ কথা বলতে চাইলেই বলতে পারে। কিন্তু কিছুই বলে না তারা।’জন টেরির মুখ খোলাটা মেনে নিতে পারছেন না কোচ ফ্যাবিও ক্যাপেলো