কথামালা
‘এই অনুভূতি বর্ণনা করা যায় না, এই অনুভূতি অমূল্য। নিশ্চয়ই কোনো একজন দেবদূত আজ আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন।’বিশ্বকাপে গোল করে বিস্মিত মার্টিন পালের্মো‘তিনি (রেফারি) আমাদের খেলতে দেননি কিন্তু যে দলটি ফুটবলই খেলতে চায়নি তাদের সমর্থন দিয়ে গেছেন। আমাদের খেলতে হয়েছে গ্রিস ও রেফারির বিপক্ষে।’রেফারিং নিয়ে কোচের সঙ্গে একমত লিওনেল মেসিও‘আপনারা খেলোয়াড়দের প্রতি সে সময় ন্যূনতম শ্রদ্ধাটুকুও দেখাননি। এখন আপনাদের উচিত, এই খেলোয়াড়দের কাছে ক্ষমা চাওয়া।’গ্রিসের বিপক্ষে জিতেই আবার সাংবাদিকদের একহাত নিলেন ডিয়েগো ম্যারাডোনা‘বিশ্বকাপে গোল পেয়ে খুব ভালো লাগছে, আরও ভালো লাগছে দক্ষিণ কোরিয়া ম্যাচের ভুলটা হয়েছিল বলে।’ভুলের প্রায়শ্চিত্ত করতে পেরে স্বস্তি পাচ্ছেন আর্জেন্টাইন ডিফেন্ডার মার্টিন ডেমিচেলিস‘আমি পুরস্কারটা টিয়াগোকে দিয়ে দিয়েছি। কারণ, ও আমার চেয়ে ভালো খেলেছে।’উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ-সেরার পুরস্কারটা টিয়াগোকে দিয়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো‘আসলে বিশ্বকাপে কোনো ঝুঁকিই নেওয়া উচিত নয়। আমি দুঃখিত। ক্ষমা চাইছি।’আইভরিকোস্টের বিপক্ষে আবদুল কাদের কেইটাকে কনুই মারা প্রসঙ্গে ব্রাজিলিয়ান প্লে-মেকার কাকা‘আজ রাত, ক্ষমা চাওয়ার রাত। এই ক্ষমাটা আমি আগের দিনই চাইতাম। কিন্তু কোচ আমাকে বাধা দিয়েছিলেন।’বিদ্রোহ করে অপসারিত হওয়ার পরও ফ্রান্সের লজ্জাজনক বিদায়ে ক্ষমা চাইছেন সদ্যসাবেক অধিনায়ক প্যাট্রিস এভরা ‘অর্ধেক খালি গ্লাস নয়, আমরা তাকিয়ে আছি অর্ধেক ভর্তি গ্লাসের দিকে।’স্লোভাকিয়ার ম্যাচের আগে নিজেদের ইতিবাচক মানসিকতা বোঝাতে গিয়ে ইতালিয়ান ডিফেন্ডার জিয়ানলুকা জামব্রোত্তা‘আমরা ইতিহাস সৃষ্টি করেছি।’দেশের বাইরে প্রথমবার দ্বিতীয় রাউন্ডে উঠতে পেরে উচ্ছ্বসিত দক্ষিণ কোরিয়া অধিনায়ক পার্ক জি-সুং‘এখন জাপানও যদি দ্বিতীয় রাউন্ডে ওঠে, তাহলে দারুণ হবে।’এশিয়ার আরেকটি দেশকে দ্বিতীয় রাউন্ডে চান দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার কি সুং-ইয়ং‘আমি স্রেফ বলতে পারি, আমরাই আমাদের হারিয়েছি।’দক্ষিণ কোরিয়ার বিপক্ষে অসংখ্য সুযোগ মিস করার পর নাইজেরিয়ার ডিফেন্ডার যোসেফ ইয়োবো