কথামালা
‘আমার বাবার সঙ্গে গন্ডগোল না করে পেলে, প্লাতিনি ও বেকেনবাওয়ারদের বরং বলটা নিয়ে কিছু একটা করা উচিত।’ম্যারাডোনার কথার লড়াইয়ে সঙ্গী হলেন ছেলে ডিয়েগো সিনাগ্রা‘মাঠে গিয়ে আমার জন্য একটা গোল করে খেলা শেষ করে দিয়ে আসো।’গ্রিসের বিপক্ষে মাঠে নামানোর আগে মার্টিন পালের্মোকে আর্জেন্টাইন কোচ ম্যারাডোনা‘পুরো আফ্রিকাই আমাদের জয়ধ্বনি গাইছে। আফ্রিকান ফুটবলের জন্য এটা বিশাল একটা সাফল্য।’দ্বিতীয় রাউন্ডে ওঠার পর ঘানার মিডফিল্ডার সুলে মুনতারি‘একমাত্র প্রিয় ঈশ্বরই জানেন, কীভাবে আমাদের প্রতিপক্ষ ইংল্যান্ড না হয়ে যুক্তরাষ্ট্র হয়ে গেল!’দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রকে পাওয়ায় ঘানার কোচ মিলোভান রাজেভাচ‘ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হবে ক্লাসিক একটি ম্যাচ।’দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া নিয়ে জার্মান কোচ জোয়াকিম লো‘আমরা খারাপ ম্যাচ খেলেছি মাত্র একটি। অথচ তার মূল্য দিতে হলো অনেক বেশি।’সার্বিয়ার বিপক্ষে জিতেও দ্বিতীয় রাউন্ডে উঠতে না পারার হতাশায় জার্মানির সঙ্গে প্রথম ম্যাচের স্মৃতি রোমন্থন অস্ট্রেলিয়ান কোচ পিম ভারবিকের‘এটা সেই ইংল্যান্ড, যাদের আমি চিনি!’স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচের পর ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলো‘আমরা ব্রাজিলের জার্সি ও মানুষের জন্য ফুটবল খেলি, প্রতিপক্ষ নিয়ে ভাবি না।’পর্তুগালকে নিয়ে চিন্তিত নন ব্রাজিল অধিনায়ক লুসিও‘আমরা টিকে থাকলে সেটা হবে অলৌকিক কিছু।’টুর্নামেন্টে টিকে থাকবেন, নিজেরাই বিশ্বাস করছেন না আইভরিকোস্টের ডিফেন্ডার আর্থার বোকা‘পর্তুগালের চেয়ে অনেক বড় ফুটবলীয় দেশ তারা। তার পরও অনেক পর্তুগিজ খোঁচা দিয়ে বলে, “আমরা তোমাদের শাসক ছিলাম।” ব্রাজিলীয়রা নিশ্চয়ই এই কথা শুনতে পছন্দ করে না।’ব্রাজিল-পর্তুগাল ম্যাচ প্রসঙ্গেকমিউনিদেদ নিউজ পত্রিকার সম্পাদক ব্রেনো দামাতা‘দেশের নাগরিক হিসেবে এদের কার্যকলাপে আমিও নিঃস্ব বোধ করছি।’জাতীয় দলের বিপর্যয়ের পর ফরাসি সরকারের মুখপাত্র লুক চ্যাটেল‘কিছুটা সময়ের জন্য হলেও খেলোয়াড়দের একা থাকতে দেওয়া উচিত। একটু আগেই কঠিন এক বাস্তবতার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা হয়েছে ওদের।’সাংবাদিকদের কাছে খেলোয়াড়দের শোক সয়ে ওঠার জন্য সময় চাইলেন স্লোভেনিয়া কোচমাতাজ কেক‘উত্তর কোরিয়ানদের জন্য আমার কষ্ট লাগছে। এতগুলো গোল হজম করাটা সহজ কথা নয়।’কোরিয়ানদের গোল-বন্যায় ভাসিয়ে কষ্ট পাচ্ছেন পর্তুগালের থিয়াগো