কথামালা
‘সব দায় আমিই নিচ্ছি।’ইতালির প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর কোচ মার্সেলো লিপ্পি‘এটা আমাদের সবার দায়। আমরা খেলোয়াড়েরাই মাঠে নেমেছিলাম, আমরাই পারফর্ম করতে পারিনি।’ইতালিয়ান খেলোয়াড় ডমেনিকো ক্রিসিতো‘আমাদের বাড়ি ফিরে যাওয়াই ঠিক আছে।’এই ইতালির পরাজয়ই প্রাপ্য ছিল মানছেন গোলরক্ষক জিয়ানলুইজি বুফন‘আমরা যখন বিশ্বকাপ জিতে ফিরেছিলাম, লোকেরা আমাদের “নাইট অব হার্ডওয়ার্ক” খেতাব দিয়েছিল। এখন তারাই আমাদের “নাইট অব শেম” খেতাব দেবে।’চার বছর আগের মহানায়কেরা যে খলনায়ক হয়ে যাবেন সেটি বুঝতে পারছেন ইতালির জেনারো গাত্তুসো‘আমি সত্যিই ইতালির জন্য দুঃখিত, তবে আমাদের জন্য দিনটি ছিল অসাধারণ। দলকে নিয়ে আমি গর্বিত। আমার ছেলের জন্মের পর এই দিনটা আমার জীবনের দ্বিতীয় সেরা দিন।’ইতালিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার পর স্লোভাকিয়ার কোচ ভ্লাদিমির ভেইস‘বিশ্বকাপের আগে স্বপ্নেও আমরা এমন কিছুর কথা ভাবিনি।’দলের সাফল্যে উচ্ছ্বসিত স্লোভাকিয়ার স্ট্রাইকার রবার্ট ভিতেক‘ঐতিহ্যবাহী দলগুলো মাঠে নামলেই জয় পাবে, সেই দিন গত হয়েছে বহু আগেই। “দুর্বল” দলের খেলোয়াড়েরাও এখন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ কিংবা চেলসির মতো বিশ্বের সেরা ক্লাবগুলোতে খেলে।’ছোট দল বলে এখন আর কিছু নেই বলে মনে করেন কার্লোস দুঙ্গা