কথামালা
‘পর্তুগাল মাঝমাঠ থেকেই ডিফেন্স শুরু করেছে।’পর্তুগালের রক্ষণাত্মক খেলায় অখুশি ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা‘গত ২৬ ম্যাচের ২২টিতেই আমরা কোনো গোল খাইনি। এই সময়ে প্রতিপক্ষরা মাত্র চারটি গোল করতে পেরেছে।’নিজেদের রক্ষণ নিয়ে গর্বিত পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজ‘আমার ধারণা, আমরা একটা কঠিন সময়কে জয় করতে পেরেছি।’সুইজারল্যান্ডের কাছে হার দিয়ে শুরুর পরও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক‘আমি ক্ষমা চাইছি। কারণ, ইংল্যান্ড এবং ইংলিশ ফুটবল খুবই পছন্দ করি আমি।’ আগে করা সমালোচনার জন্য ইংল্যান্ড দলের কাছে ক্ষমা চেয়ে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার‘ইংল্যান্ড এমন কোনো শক্তিশালী দল নয় যে ওদের ভয় পেতে হবে।’ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে এত হইচইয়ের কারণ বুঝতে পারছেন না মাইকেল বালাক‘আমাদের মেসি মেসুত ওজিল।’জার্মানিরও একজন মেসি আছে, বললেন সাবেক জার্মান ফুটবলারহর্স্ট রুবেচস‘জোয়াকিম লোর দলের রক্ষণটা নড়বড়েই। আমার বিশ্বাস, আমরা এর সুবিধাটা নিতে পারি।’জার্মানির রক্ষণ নিয়ে খোঁচা দিলেন সাবেক ইংলিশ স্ট্রাইকার অ্যালান শিয়ারার‘এই দলে আমি হয়তো বড় ভাই হতে পারতাম। কিন্তু সেটা হতে পারিনি। ওরা আমার সঙ্গে কথাই বলত না।’সতীর্থদের কাছ থেকে অসম্মানিত হওয়ার অভিযোগ করলেন ফ্রান্সের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় থিয়েরি অঁরি‘আমার ধারণা, দুটো বিশ্বকাপেই আমরা দুর্ভাগা ছিলাম।’প্রথম পর্ব থেকে বিদায়ের দায় ভাগ্যকেই দিচ্ছেন আইভরিকোস্ট অধিনায়ক দিদিয়ের দ্রগবা‘এটা তো বিস্ময়ের বিশ্বকাপ হয়ে যাচ্ছে!’ফ্রান্স-ইতালি প্রথম পর্ব থেকে বিদায় নেওয়ায় বিস্মিত আর্জেন্টাইন তারকা ডিয়েগো মিলিতো‘আর্জেন্টিনার ডিফেন্স ততটা ভালো নয়, দুই উইংয়েও দুর্বলতা আছে।’দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ আর্জেন্টিনার দুর্বলতা বের করেছেন মেক্সিকোর ডিফেন্ডার রাফায়েল মার্কেজ‘জিততেই হবে, দলের জন্য এই চাপটা ছিল বড় বোঝা এবং ম্যাচের সময় যত গড়িয়েছে, এই বোঝা আরও ভারী হয়েছে।’সুইজারল্যান্ডের বিদায়ের কারণ ব্যাখ্যা করছেন দলের কোচ ওটমার হিজফেল্ড‘আমাদের খেলায় অন্তত বোঝা যায়নি যে আমরা একজন কম নিয়ে খেলছি।’১০ জন নিয়ে খেলেও দলের খেলায় সন্তুষ্ট চিলি কোচ মার্সেলো বিয়েলসা