কথামালা
‘যে দেশ আপনাকে খাইয়েছে-পরিয়েছে, তাদের বিপক্ষে যাওয়া তো ঠিক না। এটা এক ধরনের দেশদ্রোহিতা।’মেক্সিকোর সাবেক আর্জেন্টাইন কোচ লা ভোলপে দেশের বিপক্ষে কথা বলায় ডিয়েগো ম্যারাডোনা‘আমরা এখন ফাইনালে যেতে চাই।’এখনই ফাইনালের স্বপ্ন দেখছেন উরুগুয়ে তারকা ডিয়েগো ফোরলান‘এই সাফল্য আমাদের ছোট্ট দেশটার জন্য অনেক কিছু।’কোয়ার্টার ফাইনালে উঠে মহা আনন্দিত উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ‘আমি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ।’ঘানা কোয়ার্টার ফাইনালে ওঠার পর জয়ের নায়ক আসামোয়া জিয়ান‘ফিফা কী করে, যখন আমাদের মতো দলগুলো নির্যাতিত হয় আর বড় দলগুলোর কিছুই হয় না?’রেফারিং নিয়ে ফিফার সমালোচনা করে অস্ট্রেলিয়ান স্ট্রাইকার হ্যারি কেওয়েল‘আমরা স্বপ্নে লাগাম পরাচ্ছি না।’আরও বড় কিছুর স্বপ্ন দেখছেন ঘানা মিডফিল্ডার আন্দ্রে আইয়ু‘আমার বিশ্বাসই হচ্ছে না, আমরা ইতিহাস সৃষ্টি করেছি।’কোয়ার্টার ফাইনালে ওঠার পর ঘানা ডিফেন্ডার জন পান্টসিল‘শুধু ঘানা নয়, পুরো আফ্রিকা মহাদেশকেই আমরা গর্বিত করেছি।’ঘানার সাফল্য শুধু দেশের নয়, পুরো মহাদেশের, বলছেন স্ট্রাইকার আসামোয়া জিয়ান‘ঘানা এখন বিশ্বের সেরা আট দলের একটি।’কোয়ার্টার ফাইনালে ওঠার পর ঘানা কোচ মিলোভান রাজেভাচের গর্বিত ঘোষণা‘এমনটা কখনো দেখিনি! বিশ্বকাপকে তারা পাত্তাই দিলেন না! বিশেষ করে “বিশ্ব” শব্দটিকে।’সংবাদ সম্মেলনে ইংলিশদের নাক-উঁচু ভাবের প্রতিবাদে ইতালির লা গাজেত্তা দেলোর প্রতিবেদক গিয়ানকারলো গালাভোত্তি