কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার তো ইচ্ছে করছে জার্সি পরে নিজেই মাঠে নেমে যাই।’জার্মানির বিপক্ষে ম্যাচ নিয়ে রোমাঞ্চিত আর্জেন্টাইন কোচ ডিয়েগো ম্যারাডোনা‘অন্তত এটুকু প্রমাণ করতে পেরেছি, আমি মরে যাইনি।’জোড়া গোল করে নিজেকে প্রমাণ করলেন কার্লোস তেভেজ‘রেফারিকে নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে রেফারি অফসাইডের ওই গোলটি দেওয়ার পরই আমরা পিছিয়ে পড়ি।’আর্জেন্টিনা-মেক্সিকোর দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে মেক্সিকান কোচ হাভিয়ের আগুইরে‘আমার মনে হয় না, এই ম্যাচে আমি আগের ম্যাচগুলোর মতো ভালো খেলেছি।’মেক্সিকোর বিপক্ষে নিজের খেলায় সন্তষ্ট নন লিওনেল মেসি‘ইংলিশরা বা যে কেউ যখন মেসির সঙ্গে রুনিকে মেলাতে চেষ্টা করে, আমার হাসি পায়।’মেসির ভক্ত ডিয়েগো মিলিতো‘৯০ মিনিটজুড়ে ওরাই সেরা দল ছিল।’জার্মানিকে সেরা মেনে নিচ্ছেন ইংলিশ অধিনায়ক স্টিভেন জেরার্ড‘এটুকু বলতে পারি, ওদের (জার্মানরা) লোকে যতটা খারাপ ভাবছিল, অত খারাপ দল না!’জার্মান-শ্রেষ্ঠত্ব মানছেন ইংল্যান্ডের ম্যাথু আপসন‘কাউন্টার অ্যাটাকটা কী জিনিস তার একটা দারুণ প্রদর্শনী করেছে ওরা।’চার গোল হজমের অভিজ্ঞতা থেকে বললেন ইংলিশ গোলরক্ষক ডেভিড জেমস‘আমি ভাবতেই পারিনি দু দলের মধ্যে এতটা ব্যবধান দেখা যাবে।’ইংল্যান্ডের দুরবস্থায় অবাক জার্মান ফুটবলার মাইকেল বালাক‘আমার দাদু বাবাকে সব সময় বলতেন, তাদের দিনটা ভালো ছিল। আমার বাবাও আমাকে তা-ই বলতেন। আবার আমিও আমার ছেলেকে বলি, আমার দিনটা ভালো ছিল। আমি নিশ্চিত, আমার ছেলেও তার ছেলেকে এই কথা বলবে।’সমালোচকদের স্মৃতিকাতরতাকে ব্যঙ্গ করতে গিয়ে বললেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা