কথামালা
আমরা দেখেছি কীভাবে ডাচরা মেসিকে আটকেছে, আমাদেরও ওকে নিয়ে বিশেষ পরিকল্পনা আছে
জার্মানির সহকারী কোচ হান্সি ফ্লিক
আমার অনুমান হলো আর্জেন্টিনাকে হারানো সম্ভব
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল
স্রেফ অসাধারণ
ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করার পর জার্মানির বিশ্বকাপজয়ী স্ট্রাইকার ও সাবেক কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান
ও মরুভূমির বুকে পানির আধার। যখন কিছুই হবে না বলে আমরা বসে আছি তখনই ও কিছু একটা সমাধান করে ফেলে
মেসিকে নিয়ে আলেসান্দ্রো সাবেলা
এমনিতেই আর্জেন্টাইনরা খুবই নরম মনের মানুষ, অতিথি হিসেবেও দারুণ। কিন্তু মাঠে নামলে একটু হলেও তাদের ব্যক্তিত্ব বদলে যায়। একটুতেই তেতে ওঠে
জার্মানির ম্যানেজার ও সাবেক ফুটবলার অলিভার বিয়েরহফ
ব্রাজিলে একটা ঐতিহ্যই আছে যে এখানে কেউ ফুটবলের সঙ্গে রাজনীতিকে মেশায় না
জার্মানির কাছে বিধ্বস্ত হওয়ার পর ফলটা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে আশা ব্রাজিল প্রেসিডেন্ট দিলমা রুসেফের
লিও একদিন পুরোপুরি জ্বলে না উঠলেও ম্যাচ জিতিয়ে দিতে পারে
আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের মাচেরানো
কিছু ম্যাচে আমরা হয়তো কার্ড দেখাতে পারিনি। কিন্তু তার মানে এই না যে আমরা তাদের এমন নির্দেশনা দিয়েছিলাম
মাঠে রেফারিদের ভুলগুলোকে সহজভাবেই দেখছেন ফিফা রেফারিদের প্রধান মাসিমো বুসাকা
আমরা ভাই ভাই, আমরা লাতিনো, আমাদের ওদেরই সমর্থন দিতে হবে
ফাইনালে আর্জেন্টিনাকেই সমর্থন জানাবেন চিলির ৬১ বছর বয়সী সমর্থক এলিজাবেথ সোলার