কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হল্যান্ড? আমরা নিজেদের সেরাটা খুঁজে পাচ্ছি, এভাবে খেলতে পারলে প্রতিপক্ষ নিয়ে ভাবছি না।’প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না ব্রাজিলের লুইস ফ্যাবিয়ানো‘টেকনিক্যাল খেলোয়াড়দের শাস্তি দেওয়া হচ্ছে আর যারা ফাউল করছে তারা পার পেয়ে যাচ্ছে।’আবারও কাকার কার্ড পাওয়া নিয়ে ক্ষিপ্ত কার্লোস দুঙ্গা‘এটা ছিল সাধারণ একটা ফাউল, ম্যাচে আমার প্রথম ফাউল। বুঝতে পারছি না রেফারিরা আমার প্রতি কেন এত আগ্রহী।’কার্ড পাওয়ায় নিজের দায় দেখছেন না কাকা‘আমাদের বিদায়টা ঠিকই আছে। ব্রাজিলের মতো পরাশক্তির বিপক্ষে আমাদের করার তেমন কিছু থাকে না।’ব্রাজিল-চিলির দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় চিলির কোচ মার্সেলো বিয়েলসা‘যখনই খেলোয়াড় তালিকায় ওর নাম দেখেছি, তখনই বুঝেছি হল্যান্ডের শক্তি দেড় গুণ বেড়ে গেল। আমি ঠিকই ভেবেছি।’রোবেন-বন্দনায় মেতেছেন স্লোভাকিয়ান কোচ ভ্লাদিমির ভেইস‘আমরা এখনো আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি।’নিজেদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না আরিয়েন রোবেন‘ইউরো-২০০৮-এ আমাদের ওপর প্রত্যাশা ছিল না। কিন্তু এবার যেহেতু প্রচুর ম্যাচ জিতছি, তাই প্রত্যাশা বেশি।’দলের ওপর প্রত্যাশার চাপ দেখছেন ডাচ তারকা ডির্ক কিউট‘আমার ধারণা, লোকেরা এখন হিসাবে নেওয়া শুরু করেছে।’সবকিছুর পর হল্যান্ড গুরুত্ব পেতে শুরু করেছে বলে মনে করছেন কোচ বার্ট ফন মারউইক‘যত দিন আমার পা চলবে আমি চেষ্টা করব এবং ফুটবলটা খেলব।’অবসর-গুঞ্জনের জবাবে জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা