কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এখনই যদি আমরা ভাবি, আমরা সেমিফাইনালে উঠে গেছি, তাহলে বিরাট ভুল হবে।’প্যারাগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে এখনই চিন্তিত স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক‘আমাকে তুলে নেওয়ায় বিস্মিত হইনি, তবে হতাশ হয়েছি। কারণ, আরও খেলতে চাচ্ছিলাম।’স্পেনের বিপক্ষে মাঠ থেকে তুলে নেওয়ায় কোচের ওপর চটেছেন পর্তুগিজ স্ট্রাইকার হুগো আলমেইদা‘আমাদের বল শুধু সব শর্তই পূরণ করছে না, তার চেয়েও বেশি কিছু করছে।’জাবুলানি বলের প্রশংসায় মুখর নির্মাতা প্রতিষ্ঠান এডিডাস‘আমি বুঝতে পারছি, তাঁরা খুব সুখে নেই। কারণ, লোকে তাঁদের খুব সমালোচনা করছে।’বিতর্ক তৈরি করা রেফারিদের সম্পর্কে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার“লুলা আমাকে বললেন, ‘না, না, আমি তো ৫৩ বছর ধরে বিবাহিত’।”ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা নারীপ্রীতির কথা অস্বীকার করে যা বললেন, সেটাই জানিয়ে দিলেন ইতালিয়ান প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি‘আমাদের স্বপ্ন হলো ২০৫০ সালের মধ্যে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার মতো একটি রোবট দল বানানো।’রোবটদের দিয়ে এবার ফুটবল বিশ্বজয়ের পরিকল্পনা আঁটছেন সিঙ্গাপুর রোবোকাপের চেয়ারম্যান ঝৌ চ্যাংজিউ‘আমার তো মনে হয়, ফুটবলারদের গোল্ডেন জেনারেশন না বলে আমাদের বলা উচিত।’অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর বিশ্বকাপে ফুটবল দলের ব্যর্থতা নিয়ে ইংলিশ অফ স্পিনার গ্রায়েম সোয়ান‘লোকেরা বারবার বলে, বিশ্বমানের একদল খেলোয়াড়—তারা কারা?’দ্বিতীয় পর্ব থেকে ফেরা ইংলিশ দলে বড় তারকাই দেখছেন না সাবেক আইরিশ ফুটবলার রয় কিন‘দুই বছর ধরে টাকা জমিয়ে খেলা দেখতে গিয়েছিলাম। এখন নিজেকে প্রতারিত মনে হচ্ছে।’ইংলিশ সমর্থক ট্রেনচালক স্টিফেন বেইলি