কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ ম্যারাডোনার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই। তবে আমি ওকে একজন ভালো কোচ মনে করি না।’ম্যারাডোনাকে আবারও বাক্যবাণ হানলেন পেলে‘আমি এখন থেকে অনেক বেশি সতর্ক থাকার চেষ্টা করব। বিশ্বকাপের সেমিফাইনাল মিস করার মতো বোকামি আমি করতে চাই না।’তিনটি হলুদ কার্ড দেখার পর সতর্ক কাকা‘আমাদের স্কোয়াডেও নানা মানসিকতার ফুটবলার আছে, কিন্তু প্রতিপক্ষকে ইনজুরিতে ফেলার ইচ্ছে নিয়ে কেউ মাঠে যায় না।’ইনজুরিতে মাঠের বাইরে চলে যাওয়াটা এখনো মানতে পারছেন না ব্রাজিলের এলানো‘আমরা যা কিছু অর্জন করছি, সবই তার জন্য। ও সব সময় আমাদের চেতনায় থেকে যাবে।’গুলিবিদ্ধ সতীর্থ ক্যাবানাসকে উৎসর্গ করে বিশ্বকাপে খেলছে প্যারাগুয়ে, জানালেন ক্রিস্তিয়ান রিভেরোস‘সেদিনের ম্যাচ সম্পর্কে আমার স্মৃতিতে সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছে হাতাহাতির ঘটনা, যেটার শুরু করেছিল আর্জেন্টাইনরাই।’চার বছর আগের কোয়ার্টার ফাইনাল সম্পর্কে জার্মানির বাস্তিয়ান শোয়েনস্টাইগার‘পর্তুগালের রোনালদোকে প্রয়োজন। কিন্তু কেউ যদি জাতীয় দলের জার্সিটার মূল্য না বোঝে তাহলে, অন্তত আমি যত দিন আছি, তার এখানে থাকারই প্রয়োজন নেই।’জাতীয় দলের প্রতি রোনালদোর নিবেদন নিয়ে প্রশ্ন তুললেন কোচ কার্লোস কুইরোজ‘আমার দলে যখন আমরা জিতি, তখন সবাই জিতি; কিন্তু যখন হারি, তখন শুধু আমি হারি। দায়ভার আমিই নিই। আমি কখনোই পরাজয়ের দায়ভার রোনালদোর ওপর চাপাব না।’পরাজয়ের দায় রোনালদোকে দেওয়ায় কার্লোস কুইরোজকে একহাত নিলেন হোসে মরিনহো‘বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে খেলা আমার কাছে স্বপ্নপূরণের মতো।’স্বপ্নপূরণের গল্প শোনাচ্ছেন হল্যান্ডের ফরোয়ার্ড ইলেরো ইলিয়া‘মাঠ থেকে তুলে নেওয়ায় ওর খারাপ লেগেছিল, হতাশা থেকে কিছু একটা বলতেই পারে। এটা মোটেও সিরিয়াস কিছু নয়।’রবিন ফন পার্সির সঙ্গে বিবাদের গুজব উড়িয়ে দিলেন ওয়েসলি স্নাইডার