কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তিনি অবশ্যই ফিফার কাছ থেকে ফ্রি টিকিট পেয়ে থাকবেন। কাজেই তাঁকে পয়সা খরচ করতে হবে না। খেলা দেখা না-দেখাটা তাঁর ইচ্ছা।’ক্রুইফ এই ব্রাজিলের খেলা দেখতে পয়সা খরচ করতে চান না মন্তব্যের জবাব দিলেন দুঙ্গা‘ও রুনি বলেই সবাই শুধু ওর দোষ ধরছে। কিন্তু মনে রাখা উচিত, আরও অনেকেই ছিল যারা বিশ্বকাপে পারফর্ম করতে পারেনি।’ওয়েইন রুনিকে একা দোষ দিচ্ছেন না ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ মাইকেল ওয়েন ‘শেষ ষোলোতে স্পেনের কাছে ০-১ গোলে হারার পর যদি জাতীয় দলের কোচকে পদত্যাগ করতে হয়, তাহলে বুঝতে হবে কোনো ঝামেলা আছে।’স্পেনের কাছে হারাটাকে চাকরি ছাড়ার মতো কারণ মনে হচ্ছে না পর্তুগাল কোচ কার্লোস কুইরোজের‘এই দল এতদূর আসতে পারায় আমরা সত্যিই বিস্মিত এবং গর্বিত।’জার্মানি দল নিয়ে ম্যানেজার ও সাবেক ফুটবলার অলিভার বিয়েরহফ‘শক্ত মানসিকতা ও চাপের মুখে মানিয়ে নেওয়াটা জার্মানিতে খুব কম বয়স থেকেই শুরু হয়।’তরুণ দল নিয়েও এমন খেলায় খুব একটা অবাক নন জার্মান অধিনায়ক ফিলিপ লাম‘মানুষ যখন দক্ষিণ আফ্রিকার কথা ভাববে, তখন এই উজ্জ্বল রং এবং উৎসব আয়োজনের কথা মনে রাখবে। ভবিষ্যতে এটাই বড় আকর্ষণের বিষয় হবে।’বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার পর্যটনে শুভ সময় নিয়ে আসছে বলে মনে করছেন দেশটির এক ডিজাইনার গাভিন রাজাহ‘একটা বিষয় নিশ্চিত, দক্ষিণ আফ্রিকার পর্যটনের প্রতীক কাঠের জিরাফের জায়গাটা এবার ভুভুজেলা দখল করতে যাচ্ছে!’ভুভুজেলা দেশের পর্যটনের প্রতীক পাল্টে দিয়েছে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার বিশেষজ্ঞ ডিওন শ্যাঙ‘ওর সময় এই এল বলে, হয়তো শনিবার প্যারাগুয়ের বিপক্ষেই..!’ফার্নান্দো তোরেস শিগগিরই গোল পাবেন, বিশ্বাস স্ট্রাইকিং জুটি ডেভিড ভিয়ার‘টেরির যে রকম অবস্থা হয়েছিল, তেমনটা আমার হলে আমি দেশেই ফিরতে পারব না।’জার্মানির বিপক্ষে জন টেরি যেমন খেলেছেন, সে রকম বাজে পারফরম্যান্স দেখাতে চান না আর্জেন্টাইন ডিফেন্ডার মার্টিন ডেমিকেলিস‘মেসির মতো ফুটবলারকে শুধু দলীয় প্রচেষ্টাতেই আটকানো সম্ভব।’কোনো একজনের একার পক্ষে লিওনেল মেসিকে আটকানো অসম্ভব, উপলব্ধি জার্মান অধিনায়ক ফিলিপ লামের‘ইতালি বাদ পড়ার পর থেকেই আমি জার্মানির সমর্থক। এই দলের অনেকের সঙ্গেই আমার সম্পর্ক দারুণ, আমি চাই ওরা শিরোপা জিতুক।’নিজের পছন্দ জানাচ্ছেন ইতালির বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া স্ট্রাইকার লুকা টনিতিনি অবশ্যই ফিফার কাছ থেকে ফ্রি টিকিট পেয়ে থাকবেন। কাজেই তাঁকে পয়সা খরচ করতে হবে না। খেলা দেখা না দেখাটা তাঁর ইচ্ছা।ইয়োহান ক্রইফের সমালোচনার জবাবে ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা