কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি মোটেও নার্ভাস ছিলাম না। আমার বয়স তো ১৮ নয়, প্রায় ৩৬। আমাকে এই দলের ড্যাডি বলতে পারেন’১৯৯৮ বিশ্বকাপে সবগুলো ম্যাচে বেঞ্চে বসে থাকার পর এই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রথম মাঠে নামা ডাচ ডিফেন্ডার আন্দ্রে ওইয়ার‘এখন আমি কাকে সমর্থন করব জানি না।’ঘানার বিদায়ের পর দল খুঁজে পাচ্ছেন না দক্ষিণ আফ্রিকান সমর্থক তাকালানি নিলুহেনি‘প্রথমে আমরা দক্ষিণ আফ্রিকাকে ছিটকে দিলাম। এরপর ঘানাকে। এটা দুর্ভাগ্যজনক।’আফ্রিকানদের জন্য ‘কষ্ট’ পাচ্ছেন উরুগুইয়ান সমর্থক মিঙ্গো ডেনিস‘এই হারে পৃথিবী শেষ হয়ে যায়নি। আমরা আগামীবার জিতব।’ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী চেলসো আমোরিম‘আমি যদি সত্যিই ওকে মারতে চাইতাম, তাহলে ওকে মাঠ ছাড়তে হতো। ওর পা ভাঙার মতো শক্তি আমার গায়ে আছে।’আরিয়েন রোবেনকে ইচ্ছে করে ফাউল করেননি বলেই দাবি করছেন ফেলিপে মেলো‘আরেকটা বিশ্বকাপের জন্য আমাদের চার বছর অপেক্ষা করতে হবে। আমি জানি না, তখন কী হবে। আমি জানি না, আরেকটা বিশ্বকাপে আমি থাকব কি না।’বিশ্বকাপ-স্বপ্ন শেষ হয়ে যাওয়ার পর ব্রাজিলিয়ান তারকা কাকা‘আমাদের মাথা উঁচুই রাখতে হবে, কারণ আমরা একটা জয়ী দল। জীবন তো আর থেমে থাকবে না। ফুটবলটা এমনই।’হারের পর জীবনকে দার্শনিকভাবেই দেখতে চাইলেন লুইস ফ্যাবিয়ানো ‘ওরা সমতা ফেরানোর পর আমরা নার্ভাস হয়ে পড়েছিলাম।’ব্রাজিলিয়ান লেফটব্যাক মিশেল বাস্তোস‘আমাদের বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছিল। আমার আর কিছু করার ছিল না।’হাত দিয়ে গোল ঠেকানোর ব্যাখ্যা দিচ্ছেন লুইস সুয়ারেজ‘এটা পেনাল্টি নয়, গোল।’সুয়ারেজ-কাণ্ডের শাস্তি হিসাবে পেনাল্টিও যথেষ্ট বলে মনে করছেন না ঘানার ডিফেন্ডার জন পান্টসিল‘স্রেফ সহজাত প্রবণতা থেকেই ও বলটা হাত দিয়ে ঠেকিয়েছে।’সুয়ারেজের পক্ষে ব্যাখ্যা দিচ্ছেন উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ‘বালদাসি আমার ভালো বন্ধু। ওর সঙ্গে প্রায়ই কথা হয়। কিন্তু ওর রেফারিং তো নারকীয়।’স্পেন-পর্তুগাল ম্যাচে রেফারিং করা আর্জেন্টাইন হেক্টর বালদাসি সম্পর্কে ডিয়েগো ম্যারাডোনা‘এখানে এটাই আমার প্রথম হেড। বলটি আমার টেকো মাথায় পিছলে গেল এবং নেটে চলে গেল।’ব্রাজিলের বিপক্ষে হেডে গোল করে বলছেন ওয়েসলি স্নাইডার