কথামালা
‘আমি আগামীকালই চলে যেতে পারি। কিন্তু আমি চাই এই ছেলেগুলো যেন সত্যিকারের আর্জেন্টাইন ফুটবলের প্রদর্শনীটা চালিয়ে যায়।’বিশ্বকাপ ব্যর্থতার পর আর্জেন্টাইন কোচ ডিয়েগো ম্যারাডোনা‘আমাদের যা পাওনা ছিল, তা-ই পেয়েছি।’জার্মানির কাছে বড় হারের পর আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজ‘প্রথম গোলটা ওদের জন্য খেলাটা উন্মুক্ত করে দিয়েছে আর দ্বিতীয়টা আমাদের ছিটকে দিয়েছে।’আর্জেন্টাইন অধিনায়ক হাভিয়ের মাচেরানো‘আমার কেবলই মনে হচ্ছে, আমরা সেমিফাইনালে যেতে পারতাম।’কোয়ার্টার ফাইনালে হারের পর প্যারাগুয়ের কোচ জেরার্দো মার্টিনো‘এ কল্পনার অতীত। এটা একটা স্বপ্ন, কেবলই স্বপ্ন!’আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির ৪-০ গোলে জয়ের পর জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল‘ছেলেরা মাঠের মতো ড্রেসিংরুমের উৎসব করাতেও এখনো পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স করছে!’জার্মান কোচ জোয়াকিম লো‘আমাকে সর্বোচ্চ গোলদাতা হতে হলে, আগে আশা করতে হবে দল যেন সেমিফাইনালে ভালো খেলে। তাহলেই তো ফাইনালে কিছু গোল করতে পারব।’কার্ড-খাঁড়ায় সেমিফাইনাল মিস করতে যাওয়া টমাস মুলার‘সতীর্থদের ছাড়া আমি কিছুই করতে পারতাম না। ভিয়াকে জিজ্ঞেস করুন, সে-ও বলবে সতীর্থদের ছাড়া সে কোনো গোল করতে পারত না।’দলীয় সমঝোতাকেই সাফল্যের রেসিপি বলছেন ম্যাচ-সেরা আন্দ্রেস ইনিয়েস্তা‘স্পেনের ফুটবলের জন্য এটা অসাধারণ একটা মুহূর্ত।’বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠার পর স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক‘এখনো আমরা কিছুই করিনি। সেমিফাইনালে উঠে ফাইনাল খেলতে না পারলে কোনো লাভ নেই।’সেমিফাইনালে উঠে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না স্প্যানিশ তারকা সেস ফ্যাব্রিগাস‘ব্যাপারটি যদি আমার হাতে থাকত, সর্বোচ্চ গোলদাতার তালিকায় থাকার চেয়ে বিশ্বকাপটাই জিততে চাইতাম আমি।’সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেয়ে বিশ্বকাপ শিরোপাটাকেই বড় করে দেখছেন মিরোস্লাভ ক্লোসা