কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্পেনের এই জয় প্রাপ্য ছিল। ওরা ইংল্যান্ড বা আর্জেন্টিনার চেয়ে এক ধাপ এগিয়ে থাকা দল।’স্পেন-বন্দনার পাশাপাশি পুরোনো ‘শত্রু’দের খোঁচাও দিলেন বাস্তিয়ান শোয়েনস্টাইগার‘এখন আমাদের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে। কিন্তু আমরা ফাইনালেই থাকতে চেয়েছিলাম।’সেমিফাইনালে হেরে হতাশ জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার‘আমার এখন ওদের ঘুম থেকে তুলে কাজ শুরু করতে হবে।’তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দলকে অনুপ্রাণিত করা কত কঠিন, সেটাই জানিয়ে জোয়াকিম লো‘পুয়োল বুনো শুয়োরের মতো তেড়ে এসে গোল করে ফেলল।’কার্লোস পুয়োলের গোলে অভিভূত সতীর্থ জাবি আলোনসো‘আগামীকাল থেকে আমরা হল্যান্ড নিয়ে ভাবব, তবে আজ শুধুই আনন্দ করব।’জার্মানির বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে‘আমার ছেলেরা জানে ফুটবলটা কী। সুইজারল্যান্ডের কাছে হারটা আমাদের জন্য ছিল বড় একটা আঘাত, ওই হার আমাদের প্রাপ্য ছিল না। সেই থেকে আমরা নিজেদের আরও গুছিয়ে নিয়েছি।’প্রথম ম্যাচে হারের পর ফাইনালে আসার রহস্য জানিয়ে ভিসেন্তে দেল বস্ক‘এই ম্যাচটাতেই আমরা সবচেয়ে সুন্দর ফুটবল খেলেছি।’জার্মানির বিপক্ষে নিজেদের খেলায় মুগ্ধ স্পেন অধিনায়কইকার ক্যাসিয়াস‘আজ জয়ী হয়েছে ফুটবল।’স্পেনের জয় ফুটবলেরই জয়, বলছেন ইউরোজয়ী কোচ লুইস আরাগোনেস‘আমরা এখনো খুবই হতাশ। বিশ্বকাপ ফাইনালের খুব কাছে চলে গিয়েছিলাম আমরা। বড় সুযোগ মিস করেছি।’সেমিফাইনালের হারটা এখনো ভুলতে পারছেন না উরুগুয়ের স্ট্রাইকার ডিয়েগো ফোরলান‘আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ বিশ্বকাপের ফাইনাল, আর কী চাওয়ার থাকতে পারে!’বিশ্বকাপ ফাইনাল দিয়ে ক্যারিয়ার শেষ করতে পেরে তৃপ্ত ডাচ অধিনায়ক জিওভানি ফন ব্রঙ্কহর্স্ট‘ম্যারাডোনা আমাদের দেশে একমাত্র মানুষ, যে যেমন ইচ্ছে সিদ্ধান্ত নিতে পারে।’ডিয়েগো ম্যারাডোনা কোচ থাকবেন কি থাকবেন না সেই সিদ্ধান্ত যে তিনিই নেবেন, তা বলতে গিয়ে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের সভাপতি হুলিও গ্রন্দোনা‘ও মনের কথাটাই শুধু বলেছে।’অধিনায়কত্ব নিয়ে ফিলিপ লামের বলা কথাকে সমর্থন করে জার্মানির কোচ জোয়াকিম লো