কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই চার বছরে একটা মিনিটও শান্তিতে কাটাতে পারবেন না তিনি।’ব্রাজিলের ভবিষ্যৎ কোচের জন্য ‘মায়া’ লাগছে সাবেক কোচকার্লোস পাহেইরারবার্সা এবং স্পেনের ফুটবল-দর্শনটা একই।ক্লাব ও দেশের ফুটবল-দর্শন জানাচ্ছেন স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকেটসকোচ যদি বলে, তাহলে আর্মব্যান্ড খুলতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি নিজে থেকে খুলব না।অধিনায়কত্ব ছাড়তে চান না, আরও একবার জানালেন ফিলিপ লামমুহূর্তটা ছিল অবিস্মরণীয়, কারণ গোল করার অভ্যাস আমার খুব বেশি নেই।সেমিফাইনালের গোলটি নিয়ে এখনো রোমাঞ্চিত কার্লোস পুয়োল‘আমাদের দলে কোনো ভীতু ফুটবলার নেই, এমন ফুটবলারও নেই, যারা বড় কোনো শক্তির মুখোমুখি হলে নিজেদের ছোট মনে করে। স্পেনের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে, তবে ভয় একটুও নেই।ফাইনাল প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা থাকলেও ভয় নেই ডার্ক কিউটেরআমি ডাচ, কিন্তু স্পেন যে ফুটবলটা খেলছে, আমি তা সমর্থন করি।ফাইনালে কোন দলকে সমর্থন করবেন, জানাচ্ছেন ইয়োহান ক্রুইফ‘দুটি দেশেই খেলার সৌভাগ্য আমার হয়েছে। পিএসভি আইন্দোহেনের হয়ে সাড়ে পাঁচ বছর, ভ্যালেন্সিয়া ও বার্সেলোনায় দেড় বছর। সত্যিই আমার হূদয়টা দুই ভাগে বিভক্ত।’ফাইনালে কাকে সমর্থন দেবেন বুঝে উঠতে পারছেন না ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়ক রোমারিও‘এই মুহূর্তে আমি মনে করছি, ফাইনালে আমাদের জয়ের বড় সুযোগ আছে। ২৮ বা ৩২ বছর আগে কী ঘটেছে, তার সঙ্গে তুলনা করতে পারবেন না আপনি।’১৯৭৪ ও ১৯৭৮ বিশ্বকাপের পুনরাবৃত্তি হবে বলে মনে করেন না ডাচ কোচ বার্ট ফন মারউইকইউরোপিয়ান এমন একটা দেশও পাওয়া যাবে না, যেখানে এতগুলো উচ্চমানের স্টেডিয়াম আছে।’দক্ষিণ আফ্রিকার প্রশংসায় উচ্চকিত ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারআসুন, আমরা সবাই মিলে ফিফাকে বলি, মাসখানেক লম্বা করতে! কি বলেন, হবে না?’বিশ্বকাপ দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে মন খারাপ পপ তারকা শাকিরার