কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ও সমর্থকদের দারুণ মেজাজে নিয়ে আসতে চায়। ২০১০ বিশ্বকাপের উত্তেজনাটা বাড়িয়ে দেওয়াই ওর উদ্দেশ্য।’বিশ্বকাপ ২০১০-এর মাসকট জাকুমির কাজ নিয়ে দক্ষিণ আফ্রিকা ফুটবলের ‘আইকন’ লুকাস রাডেবে‘ও আমাকে এসএমএসে লিখেছে, “অনেকগুলো ট্রফি তো জিতলে এই মৌসুমে। এবার একটু শান্ত হও”।’সাবেক রিয়াল-সতীর্থ সার্জিও রামোস তাঁর সঙ্গে মজা করেছেন বলে জানালেন ওয়েসলি স্নাইডার‘আমার বিবেক পরিষ্কার। আমি জিততেই চেয়েছিলাম। কিন্তু তা হয়নি। এ নিয়ে আমি আর কী বলব?’ব্রাজিলের বিশ্বকাপের স্বপ্নভঙ্গ নিয়ে সদ্য সাবেক হওয়া কোচ কার্লোস দুঙ্গা‘সবকিছুর পরও দারুণ এক বিশ্বকাপই হয়েছে এটা।’দক্ষিণ আফ্রিকার আয়োজনে মুগ্ধ ফ্রাঞ্জ বেকেনবাওয়ার‘আমি স্টেডিয়ামের দিকে পা-ই রাখিনি। সবাই বলছিল ওখানে নাকি চাকরি করার সুযোগ আসবে। আসলে কিন্তু কোনো চাকরির সুযোগ তৈরি হয়নি। আসলে এ থেকে লোকেরা কিছুই পায়নি।’বিশ্বকাপ আফ্রিকার সাধারণ মানুষকে কিছুই দেয়নি বলেই মনে করেন ১৮ বছর বয়সী এক আফ্রিকান জানেলে ম্যাথেবুলা‘আমার তো সবকিছু দেখে গর্ব হচ্ছে। যেমনটা আমরা আশা করেছিলাম, ঠিক তেমনই হচ্ছে সবকিছু। নিজেকে গর্বিত মনে হয়, কারণ এই স্টেডিয়াম আমি তৈরি করেছি।’নিজের শ্রমে গড়ে ওঠা স্টেডিয়ামে খেলা হচ্ছে দেখে গর্বিত স্টেডিয়ামে শ্রমিকের কাজ করা হেনড্রিক লুখেলে‘সোয়েটোর কার্নিভালটা সাধারণত বছরের শেষ দিনেই হয়। কিন্তু বিশ্বকাপের কারণে এটা এখনই হচ্ছে। তবে এটা ভালোই হয়েছে। কারণ অনেক লোক এটা উপভোগ করেছে।’সোয়েটোতে বিশ্বকাপ শেষের উৎসব নিয়ে মাফিয়ে এনডাবা‘আফ্রিকা গর্ব করতে পারে। দক্ষিণ আফ্রিকা তো গর্ব করবেই। গর্ব করতে পারে আফ্রিকার ফুটবলও। আমরা আয়োজনের শেষে চলে এসেছি। সভাপতি হিসেবে আমি সন্তুষ্ট।’দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ আয়োজন নিয়ে সন্তুষ্ট ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার‘ভুভুজেলা যদি শ্রবণশক্তির কোনো ক্ষতির কারণ হয়, তবে তা হারাম।’সংযুক্ত আরব আমিরাতে ভুভুজেলা নিষিদ্ধ জানিয়ে সে দেশের জেনারেল অথরিটি অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডোমেন্টসের বরাত দিয়ে একটি পত্রিকার খবর