কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওই গোলটি ছিল ঈশ্বর-প্রদত্ত, ইনিয়েস্তা আমাদের গৌরবের জায়গায় পৌঁছে দিয়েছে।’স্পেনের জয়ে উচ্ছ্বসিত যুবরাজ ফেলিপে ‘আমাদের বছরজুড়ে এটা উদ্যাপন করতে হবে। কারণ, এই সাফল্য আরেকবার অর্জন করাটা খুবই কঠিন।’স্পেনের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব উদ্যাপন করতে বললেন টেনিস তারকা রাফায়েল নাদাল‘হঠাৎ আমাকে যখন সিনিয়র দলে ডাকা হলো, আমি যেন অন্য কোনো দেশে এসে পড়লাম।’গোল্ডেন বুট পাওয়ার পর টমাস মুলার আরেকবার জানালেন জাতীয় দলে সুযোগ পাওয়ার অনুভূতির কথা‘এই পুরস্কারটার দিকে আমি সারা জীবন চেয়ে থেকেছি, কিন্তু পাওয়ার আশা করিনি।’গোল্ডেন গ্লাভ পুরস্কার পাওয়ার পর ইকার ক্যাসিয়াস‘আমি এখনো বিশ্বাস করে উঠতে পারছি না। দলের জন্য এত গুরুত্বপূর্ণ একটা গোল আমি করেছি....অবিশ্বাস্য, স্রেফ অবিশ্বাস্য!’তাঁর গোলেই দল বিশ্বকাপ জিতেছে, বিশ্বাস করে উঠতে পারছেন না আন্দ্রেস ইনিয়েস্তা‘স্পেন ফুটবল খেলতে চেষ্টা করেছে এবং হল্যান্ড শুধু তাদের লাথি মারতে চেষ্টা করেছে।’পরশুর ফাইনালে হল্যান্ডের অতিরিক্ত ফাউল করা নিয়ে স্পেনের সমর্থক হুলিও‘খুব খারাপ লাগছে আমার। তবে এটা সত্য, জয় আমাদের প্রাপ্য ছিল না। খুবই লজ্জার ব্যাপার।’হল্যান্ডের খেলা পছন্দ হয়নি ডাচ-সমর্থক ক্রিসেরও‘এর জন্য আমরা বছরের পর বছর অপেক্ষা করে ছিলাম।’স্পেনের বিশ্বকাপ জয়ের অপেক্ষার অবসানের পর স্প্যানিয়ার্ড মিগুয়েল‘এখন বাড়ি ফিরে গিয়ে সবকিছু ভুলে যাব।’দল হেরে যাওয়ায় হতাশ ডাচ-সমর্থক ভিওলা ভেরহায়েফ‘আমি আনন্দিত, আবেগ ধরে রাখতে পারছি না।’লা রোজাদের জয়ে আনন্দে ভাসছেন প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরো‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন! অসাধারণ! আমরা সত্যিই রোমাঞ্চিত!’ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেনের রানি সোফিয়া ‘অল্প কিছু ভুলই হয়েছে, আমরা সেগুলো লুকোচ্ছিও না।’বিশ্বকাপের রেফারিং প্রসঙ্গে ফিফার রেফারিং বিভাগের প্রধান হোসে মারিয়া গার্সিয়া আরান্ডা