কথামালা
এই বেদনা আমাকে সারা জীবন পোড়াবে
ফাইনালে স্বপ্নভঙ্গের হতাশায় আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের মাচেরানো
ধন্যবাদ দিতে চাই আমার বান্ধবী (মডেল আন ক্যাথরিন ব্রোমেল) ও আমার পরিবারকে, যারা সব সময় আমার ওপর আস্থা রেখেছে
জার্মানির জয়ের নায়ক মারিও গোটশে
ফুটবল এমনই এবং এর পরও আমাদের মাথা তুলে বাঁচতে হবে, বয়ে বেড়াতে হবে এই যন্ত্রণা
হাতছোঁয়া দূরত্বে বিশ্বকাপটা রেখে দিয়ে আর্জেন্টাইন হাভিয়ের মাচেরানো
ঈশ্বরকে ধন্যবাদ যে জার্মানি জিতেছে। আর্জেন্টিনা জিতলে ওরা বছরের পর বছর আমাদের নিয়ে মশকরা করত
ফাইনালে আর্জেন্টিনা হারায় খুশি কোপাকাবানা সমুদ্রসৈকতের ব্রাজিলিয়ান সমর্থক কাইয়ো ফেরাজা
আমি যেটা পেয়েছি, সেটা কষ্টের পুরস্কার, আমরা বিশ্বকাপ আর্জেন্টিনায় নিতে চেয়েছিলাম
গোল্ডেন বল হাতে নিয়েও হতাশ লিওনেল মেসি
আমি গোটশেকে বলেছিলাম, যাও এবং পুরো বিশ্বকে দেখাও তুমি মেসির চেয়েও সেরা
জয়ের নায়ক মারিও গোটশেকে মাঠে নামার আগে জার্মান কোচ জোয়াকিম লো
এটা অবিশ্বাস্য এবং অন্য রকম এক অনুভূতি। আমরা অন্তত সপ্তাহ পাঁচেক উদ্যাপন করব
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ ছুঁয়ে গেল জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়্যারকে
আমরা আবারও চ্যাম্পিয়ন হতে ২৪ বছর অপেক্ষা করতে চাই না
চ্যাম্পিয়ন হওয়ার পর ২৩ বছর বয়সী জার্মান সমর্থক মার্কাস অ্যানগ্রিক
আজ আমার দাদির জন্মদিন, আমি অবশ্যই তাকে এই জয়ের শুভেচ্ছা জানাতে চাই। কিন্তু কোনোভাবেই তার সঙ্গে কথা বলতে পারছি না
জার্মান মিডফিল্ডার ক্রিস্টোফার ক্রেমার