কথামালা
‘ও এখন বারবাডোজে ছুটি কাটাচ্ছে। আশা করছি, সতেজ হয়ে এসে আগামী মৌসুমের জন্য কাজ শুরু করবে।’ওয়েইন রুনির কোনো সমস্যাই নেই বলে দাবি করছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ অ্যালেক্স ফার্গুসন‘আমি যা যা পারতাম—আমার হূদয়, পা সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু সেটাও যথেষ্ট হলো না।’দলের জন্য সম্ভব সবকিছুই করেছেন, জানাচ্ছেন কার্লোস তেভেজ ‘আমরা এত ভালো খেলছি যে আমিই বিস্মিত।’নিজেদের খেলা দেখে নিজেই বিস্মিত জার্মানির ডিফেন্ডার পার মার্টসেকার‘জিদানের পেনাল্টির ক্ষেত্রে কী বিশেষণ দিয়েছিলেন? পাগল? না, বলেছিলেন জাদু। তাহলে আব্রুরও এটা জাদু না কেন?’পাগল নয়, নিজেকে জাদুকর বলে দাবি করছেন উরুগুয়ের স্ট্রাইকার সেবাস্টিয়ান আব্রু‘মেসিকে ড্রেসিংরুমে কেঁদে ফেলতে দেখাটা একটা ভয়ানক ব্যাপার।’মেসির কান্না দেখে শিউরে উঠেছেন আর্জেন্টিনা কোচ ডিয়েগো ম্যারাডোনা‘প্রতিশোধ তো আমরা এই কোপা আমেরিকাতেই নিতে পারব।’নিজেদের দেশে ২০১১ কোপা আমেরিকা জিতে বিশ্বকাপের কষ্ট ভুলতে চান এক আর্জেন্টাইন সমর্থক‘এই প্রকল্প প্রমাণ করেছে, দৃষ্টিপ্রতিবন্ধীরাও অন্য প্রতিবন্ধীদের মতো মাঠে বসে বিশ্বকাপ উপভোগ করতে পারেন। ভবিষ্যতে অন্যান্য সব ক্রীড়া প্রতিযোগিতাতেও এই সেবা দিতে চাই আমরা।’দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য মাঠে খেলা দেখার ব্যবস্থা করতে পেরে খুশি সাউথ আফ্রিকান কাউন্সিল ফর দ্য ব্লাইন্ডের যোগাযোগ কর্মকর্তা ফন জিলও‘ফুটবল বিশ্বজনীন খেলা। এবং এটা সবার কাছেই পৌঁছে দিতে হবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এই সেবা দিতে পেরে আমরা আনন্দিত।’দক্ষিণ আফ্রিকায় এবার দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য খেলা দেখার সুযোগ করে দিতে পেরে আনন্দিত ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার‘এই সিদ্ধান্ত নেওয়ার সময় এখন নয়। আবেগটা স্তিমিত হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত।’ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনা কোচের পদ থেকে সরে যাবেন কি না, সেই সিদ্ধান্ত সময় নিয়েই নেওয়া দরকার বলে মনে করেন গ্যাব্রিয়েল হেইঞ্জ‘এই প্রসঙ্গে একটি কথাই মাথায় আসছে, ১৩ নম্বর জার্সিটি শেষতক সৌভাগ্যই বয়ে এনেছে আমার জন্য।’১৩ মানেই যে অপয়া নয়, সেটাই বোঝাতে চাইলেন হল্যান্ডের ডিফেন্ডার আন্দ্রে ওইয়ার