কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভুল শুধু মানুষেরই হয় না, প্রাণীদেরও ভুল হতে পারে। আশা করছি, পলের এই ভবিষ্যদ্বাণীও ভুলই হবে।’জার্মানি হারবে—অক্টোপাস পলের এমন ভবিষ্যদ্বাণী সম্পর্কে জার্মানির ওবারহাউসেনের সি লাইফ সংস্থার মুখপাত্র তানজা মুনজিগ‘আর পাঁচ মিনিট বেশি খেলা হলেই আমরা ড্র করে ফেলতে পারতাম।’ম্যাচ হারের কষ্ট যাচ্ছে না উরুগুয়ের প্রেসিডেন্ট হোসে মুজিসার‘কীভাবে হারতে হবে, সেটা বেছে নেওয়ার সুযোগ থাকলে এ রকম কিছুই বেছে নিতাম।’হল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে হারের পর উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ‘আমরা দুর্দান্ত খেলেছিলাম (১৯৭৪-এর ফাইনালে), তবুও জার্মানির কাছে হারতে হয়েছে। দীর্ঘদিন পরে আবার ফাইনালে উঠে জার্মানিকে পেলে তাই তা হবে দারুণ।’ এবার জার্মানিকে ফাইনালে হারিয়ে প্রতিশোধ নিতে চান হল্যান্ড কোচ বার্ট ফন মারউইক‘আমাদের অন্তত পাঁচ-ছয়টা গোল করা উচিত ছিল।’সেমিফাইনালে উঠেও যেন অতৃপ্ত ডির্ক কিউট‘আর্জেন্টিনার লোকজন দেখিয়েছে, ম্যারাডোনা জড়িত থাকলে দলের ফলাফলও তাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু না।’ডিয়েগো ম্যারাডোনার মূর্তি তৈরির প্রস্তাব এনে আর্জেন্টিনার আইনসভার সদস্য হুয়ান কাবান্দিয়ে‘ম্যারাডোনা আমাদের দেশের একমাত্র মানুষ, যে যেমন ইচ্ছে সিদ্ধান্ত নিতে পারে।’ম্যারাডোনাকে তাঁরা সরিয়ে দেবেন না বলে জানিয়ে দিলেন আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের সভাপতি হুলিও গ্রন্দোনা‘আমার মনে হয়, আমরা একটু স্বার্থপরই ছিলাম।’বর্তমান সময়ের তারকারা দলের জন্যই খেলেন বলে বলছেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা‘আমি তার কোচ নই। এবং আমি জানিও না তার কোচ তাকে কী বলেছে। আমি শুধু জানি, তার খেলা দেখাটা সব সময়ই আনন্দের।’লিওনেল মেসি সম্পর্কে তার ক্লাব সতীর্থ স্পেনের মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা