কথামালা
এখন বাকি সবার উচিত আমাদের ভয় পাওয়া
ইংল্যান্ডের সঙ্গে জয়ের পর ইতালি স্ট্রাইকার মারিও বালোতেল্লির হুংকার
যদি খারাপ খেলি তাহলে আমার জায়গায় অন্য কেউ আসবে
নিজের পারফরম্যান্স খারাপ হলে জায়গা ছেড়ে দিতে আপত্তি নেই ব্রাজিলিয়ান তারকা অস্কারের
আগেই বলেছিলাম আমরা যে কাউকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারব। আজ আমরা সেটা দেখিয়েছি
উরুগুয়েকে হারানোর পর কোস্টারিকা কোচ হোর্হে লুইস পিন্টো
এই পরাজয় নিয়ে নাটক করার কোনো সুযোগ নেই। আমাদের বিশ্লেষণ করে ম্যাচের ইতিবাচক দিকগুলো খুঁজে বের করতে হবে। পরিকল্পনাগুলো নতুন করে সাজাতে হবে
কলম্বিয়ার কাছে হেরে এখনই হাল ছাড়তে রাজি নন গ্রিক কোচ ফার্নান্দো সান্তোস
একটা দল এভাবে হারলে কোনো একজন ফুটবলারের কারণে তা হতে পারে না। গোটা দলই বাজে খেলেছে। শুধু একজনকে দায় দেওয়া যাবে না, ক্যাসিয়াসকে তো নয়ই
হল্যান্ডের কাছে হারের দায় শুধুই ক্যাসিয়াসের কাঁধে দিচ্ছেন না স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক