কথামালা

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—কিছুই ঠিকমতো হয়নি আমাদের
শ্রীলঙ্কার কাছে হারের পর বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা
জায়গামতো চাপ দিলে ওরাও ভেঙে পড়বে
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচের আগে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স
কী হয়ে গেল...বিশ্বাসই করতে পারছি না
স্কটল্যান্ডকে হারিয়ে আনন্দে ভেসে গেলেন আফগানিস্তানের জয়ের নায়ক সামিউল্লাহ শেনওয়ারি
অধিনায়কত্বকে নতুন উচ্চতায় নিয়ে গেছে ব্রেন্ডন
নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের প্রশংসায় পূর্বসূরি স্টিভেন ফ্লেমিং
ওর উপস্থিতিই অন্য রকম একটা প্রেরণা
ক্রিস গেইলকে নিয়ে উচ্ছ্বসিত ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার
এ রকম ম্যাচ আপনি আর না-ও দেখতে পারেন
নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে রোমাঞ্চিত সাবেক কিউই অধিনায়ক মার্টিন ক্রো
৭ উইকেট হারানোর পর রাগে আমি আমার মোবাইল ফোনটাই ভেঙে ফেলেছিলাম
স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয়ের পর আফগানিস্তান সমর্থক আবদুল সামাদ