কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেন জার্গেনসেন
শেন জার্গেনসেন

ওরা একটু সাহায্য চাইল, তাই চলে এসেছি
স্কটল্যান্ড দলে পরামর্শক হিসেবে যুক্ত বাংলাদেশের সাবেক কোচ শেন জার্গেনসেন

নিজের দিনে সে বরাবরই একাই জেতাতে পারে দলকে
ফর্মের সঙ্গে সংগ্রাম করতে থাকা শেন ওয়াটসনের পাশে ব্রায়ান লারা

মাত্র এক গ্লাস শ্যাম্পেন দিয়ে ডাবল সেঞ্চুরি উদ্যাপন করেছে সে
ডাবল সেঞ্চুরি করেও ক্রিস গেইল তৃপ্ত নন বলে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যানেজার রিচি রিচার্ডসন

‘এক্স-ফ্যাক্টর’ যে আমাদেরও নেই, তা নয়
দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড

পুরো ফর্মে থাকলে ওকে খেলাটা খুব মজার কিছু নয়

ডেল স্টেইনকে দলে পেয়ে গর্বিত দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ফারহান বেহারডিয়েন

ম্যাচটা বেশ ভালো হওয়া উচিত
আফগানিস্তানের কাছ থেকে প্রতিরোধ আশা করছেন নিউজিল্যান্ড কোচ মাইক হেসন

ওদের ব্যাটিং বা বোলিংয়ে আমি কোনো খুঁত দেখছি না
ভারতকে শিরোপার অন্যতম দাবিদার মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্লাইভ লয়েড