কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ আমাদের ভালো লাগে না। বিশ্বকাপের খেলার সময় এর চেয়ে ভালো অনেক কিছুই করার আছে
ফাঁকা রাস্তায় কুকুরকে নিয়ে ঘুরতে পছন্দ করেন রিনে রিভেরি নামের এক ব্রাজিলিয়ান

জন্মদিনে এর চেয়ে ভালো উপহার আর কিছু হতে পারত না
গোল খেয়ে ঘুরে দাঁড়ানো ছাত্রদের প্রশংসা করে রাশিয়া কোচ ফ্যাবিও ক্যাপেলো

এটা ছিল সমান-সমান লড়াই
ব্রাজিলের সঙ্গে লড়াইটা সমতায় ছিল দাবি করছেন মেক্সিকো কোচ মিগুয়েল হেরেরা

নেইমার একা কখনো জিততে পারে না
ছাত্রের সমর্থনে ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি

আমি দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে ব্রাজিল ম্যাচের ধারাভাষ্য শুনলাম৷ সেই ১৯৫০ সালে একবার শুনেছিলাম
যানজটে আটকে স্টেডিয়ামে পৌঁছাতে না পেরে গাড়িতেই খেলার ধারাভাষ্য শুনছিলেন ব্রাজিল কিংবদন্তি পেলে

আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই। সেটা হতে পারলে রেকর্ড এমনিতেই আসবে
এখনই গোল্ডেন বুটটা মাথায় ঢোকাতে চাইছেন না জার্মান ফরোয়ার্ড টমাস মুলার

ম্যাচটা খুব কঠিন ছিল সন্দেহ নেই। খুব বড় কোনো ভুল করিনি আমরা। কিন্তু বিশ্বকাপে একটা সামান্য ভুলেই বড় খেসারত দিতে হয়
আলজেরিয়ার বিপক্ষে জয়ের পরও সতর্ক বেলজিয়াম কোচ মার্ক উইলমটস

আমি কিন্তু ভালো নাচতেও পারি
আইভরিয়ান রেফারি ন্যুমানদিয়েজ দাউ জানালেন তাঁর আরেকটা গুণের কথা