কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের দুই সেরা ব্যাটসম্যানের একসঙ্গে ফর্মে না থাকাটা চিন্তার বিষয়

সাকিব ও মুশফিকের ব্যাটিং নিয়ে বাংলাদেশের প্রধান নির্বাচক ফারুক আহমেদ

এবার আমাদের ভালো সম্ভাবনা আছে

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের দল নিয়ে আশাবাদী ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস

না না, এর সঙ্গে বাবা হওয়ার কোনো সম্পর্ক নেই

কাল দারুণ ব্যাটিংয়ের পর প্রসঙ্গক্রমে ওঠা প্রশ্নে সদ্য বাবা হওয়া বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল

সে (ম্যাককালাম) দলে অনেক নেতা বানিয়ে গেছে

ব্রেন্ডন ম্যাককালামকে নিয়ে প্রশ্নের জবাবে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন

কেউ আমাদের হিসাবের মধ্যে রাখছে না, এটা আমাদের জন্য ভালো

টুর্নামেন্টে শ্রীলঙ্কার সম্ভাবনা নিয়ে শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস