কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো মূল্যে এই ম্যাচটি আমরা হতে দেব না, ইডেনের পিচ আমরা খুঁড়ে ফেলব
কলকাতার ইডেন গার্ডেনে ভারত-পাকিস্তান ম্যাচ ঠেকানোর আহ্বান জানিয়ে এটিএফআই নেতা বীরেশ সানদিল্য

অনেক আগেই এটা বলেছি, অনেক দূর এগিয়ে থেকেই ও আমাদের সেরা অধিনায়ক
মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ভারতের টিম ডিরেক্টর রবি শাস্ত্রী

আমার মনে হয় না আমরা কারও ছায়ায় ঢাকা পড়েছি
মেয়েদের ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বলই দেখেন ভারতের মেয়েদের দলের অধিনায়ক মিতালি রাজ

যতক্ষণ না নিরাপত্তা নিয়ে ভারত সরকার লিখিত নিশ্চয়তা দিচ্ছে, দলকে আমরা ভারতে যাওয়ার অনুমতি দেব না
দলকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া প্রসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী

আমাদের সুযোগ আছে। এই সংস্করণে আমরাই সবচেয়ে ধারাবাহিক। আত্মবিশ্বাস নিয়েই ওখানে (ভারত) যাব
ভারত থেকে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা নিয়ে ফেরার আশা দক্ষিণ আফ্রিকা কোচ রাসেল ডমিঙ্গোর