কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোস্টারিকাকে হারানোর বিনিময়ে আমি চাই রানির চুমু। তবে অবশ্যই গালে...
কোস্টারিকাকে হারিয়ে দিলে ইংল্যান্ডেরই লাভ, এটা মনে করিয়ে দিয়ে ইতালির
মারিও বালেতোল্লির টুইট

ভুল নিয়ে সমালোচনা করা আমি মোটেও পছন্দ করি না। যেভাবে সবাই তাঁর সমালোচনা করছে, সেটা খুবই হতাশাজনক
স্পেন গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের সমালোচনায় সমব্যথী ব্রাজিল গোলরক্ষক হুলিও সিজার

বলছেন কী! তাই নাকি! দ্রগবা আমাকে মার্ক করছিল? গোলের আনন্দ তো আরও বেড়ে গেল!
দিদিয়ের দ্রগবাকে একটু খোঁচা দিলেন কলম্বিয়ার গোলদাতা জেমস রদ্রিগেজ

এই বিশ্বকাপে খুব করে চাইছি, ব্রাজিল ছয় নম্বরটা জিতুক
ছয় আঙুল নিয়ে জন্মানো ব্রাজিলিয়ান সমর্থক সান্তোস ডি সিলভার চাওয়া তাঁর আঙুল গোনা যেন সার্থক হয়

আমরা খড়কুটো আঁকড়ে ধরে আছি। ব্রাজিলে আসার আগে এমনটা ভাবিনি
টানা দুই ম্যাচ হারের হতাশায় ইংলিশ অধিনায়ক
স্টিভেন জেরার্ড

বাবা, তোমায় অভিনন্দন, তুমি ভালোই করেছ। কিন্তু মেক্সিকোর গোলরক্ষক...
ওচোয়ার পারফরম্যান্সে মুগ্ধ ব্রাজিল গোলরক্ষক হুলিও সিজারের ১২ বছর বয়সী ছেলে কাউয়েত

সব গোলই আলাদা আনন্দ নিয়ে আসে, কিন্তু হেডে গোল করতে পেরে দারুণ ভালো লাগছে
আইভরিকোস্টের সঙ্গে দুর্দান্ত হেডে গোল করার পর কলম্বিয়ার মিডফিল্ডার
জেমস রদ্রিগেজ