কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখানে সবাই পরিণত। উৎসাহিত করার কিছু নেই। সবচেয়ে বড় উৎসাহ, দেশের জন্য খেলছেন
সাকিব আল হাসান
টানা দুই ম্যাচে হারের পর সতীর্থদের উৎসাহিত করার প্রশ্নে বাংলাদেশের অলরাউন্ডার

অতিরিক্ত সমালোচনা করলে দলে অস্থিরতা তৈরি হয়
শহীদ আফ্রিদি
বিশ্বকাপের মাঝে দল নিয়ে অতি প্রতিক্রিয়া দেখানোটা ভালো চোখে দেখছেন না পাকিস্তান অধিনায়ক

পাকিস্তান আসলে বুলেট ভয় পায় না, তারা ভয় পায় কোহলিকে
বীরেন্দর শেবাগ
এখনো ভারত-পাকিস্তান ম্যাচে বুঁদ হয়ে আছেন সাবেক ভারত ওপেনার

আমাদের অনেক ভ্রমণ করতে হচ্ছে সত্যি, কিন্তু এটা কোনো অজুহাত হতে পারে না
স্টিভ স্মিথ
টানা ভ্রমণের ক্লান্তিকে পারফরম্যান্সে ভাটা পড়ার কারণ মনে করেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক

আমি ফেসবুকে নেই, টুইটারও ব্যবহার করি না
আশিস নেহরা
খেলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের উত্তপ্ততা স্পর্শ করে না ভারতীয় পেসারকে