কথামালা
প্রার্থনা করছি সৃষ্টিকর্তা এমন অলৌকিক কিছু করুন যেন দেশের জন্য কিছু করার সুযোগ পাই
হাঁটুর চোট থেকে সেরে উঠতে ক্যামেরুন স্ট্রাইকার স্যামুয়েল ইতোর প্রার্থনা
ওরা ঘোড়ার মতো গিয়ে দুই মিনিটে সবকিছু শেষ করতে চেয়েছিল। কিন্তু ওদের ধৈর্য ধরতে হবে
এলোমেলো খেলায় ছাত্রদের ওপর বিরক্ত নাইজেরিয়া কোচ স্টিভেন কেশি
চাপ? কিসের চাপ? একটি শিশু যখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়, সেটা নিয়ে চিন্তা করাই হলো চাপ
আলজেরিয়ার বিপক্ষে খেলার আগে চাপকে উড়িয়ে দিতে চাইছেন বেলজিয়ামের কোচ মার্ক উইলমটস
এই প্রজন্মের মুখোমুখি হওয়াটা বিশাল চ্যালেঞ্জ
নতুন মানসিকতার ইংল্যান্ড ও ইতালিকে হারিয়ে শেষ ষোলোতে ওঠার ব্যাপারে উরুগুয়ে অধিনায়ক ডিয়েগো লুগানো
রেফারিং নিয়ে আমার কোনো সমস্যা নেই। রেফারি বাঁশি বাজান এবং আমরা খেলা শুরু করি
রেফারিং বিতর্কে ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি
আমার তো মনে হলো কেউ আমাকে ঘুষি মেরেছে এবং আসলে সেটাই হয়েছে
পর্তুগাল ম্যাচে নাটুকেপনার অভিযোগ অস্বীকার করে জার্মান ফুরোয়ার্ড টমাস মুলার
যাঁরা গোল পছন্দ করেন এটি তাঁদের বিশ্বকাপ
বিশ্বকাপে অনেক গোল হচ্ছে দেখে ব্রাজিলিয়ান অধিনায়ক থিয়াগো সিলভা