কথামালা
কেউ একজন বলেছে, আমি গ্যালারি ছেড়েছি বলেই ওই গোলটি হয়েছে৷ গ্রন্দোনাকে বলতে চাই, কঠোর পরিশ্রম করেই আমি নিজের খরচ নিজে চালাই
কুফা বলায় আর্জেন্টিনা ফুটবল সংস্থার প্রধান হুলিও গ্রন্দোনাকে ডিয়েগো ম্যারাডোনার খোঁচা
কখনো কখনো ফুটবল খুব নিষ্ঠুর
জিততে জিততে ড্র করতে হওয়ায় যুক্তরাষ্ট্রের গোলরক্ষক টিম হাওয়ার্ডের উপলব্ধি
বিশ্বকাপ শেষ হয়ে যায়নি আমাদের, সম্ভাবনা যতটুকু আছে কাজে লাগানোর চেষ্টা করতে হবে
এখনো শেষ ষোলোতে যাওয়ার স্বপ্ন দেখছেন পর্তুগাল কোচ পাওলো বেন্তো
পরের ম্যাচে নতুন রেকর্ড গড়ার অপেক্ষায় থাকব
বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়তে উন্মুখ জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা
মেসি একজন সাধারণ মানুষ, একজন ফুটবলার
মেসিকে নিয়ে আতঙ্কিত নন নাইজেরিয়ান মিডফিল্ডার ওগেনিই ওনাজি
তাঁর সামনে গোল করাটা আসলেই বিশেষ কিছু
গ্যালারিতে বসা বাবা মাইকের উদ্দেশে বেলজিয়ান ফরোয়ার্ড ডিভক অরিগি
সাতজন ফুটবলারকে ডোপ পরীক্ষা করানোয় বেশ অবাকই হয়েছি
কোস্টারিকার সাত ফুটবলারের ডোপ পরীক্ষা প্রসঙ্গে কোস্টারিকান ফুটবল কমিশনের সভাপতি আদ্রিয়ান গুতিয়েরেজ
সত্যি বলতে, আমি ছেলেদের পারফরম্যান্সে খুবই খুশি
বেলজিয়ামের কাছে হেরেও অসন্তুষ্ট নন রাশিয়ার কোচ ফ্যাবিও ক্যাপেলো
আমরা ড্রয়ের জন্য আসিনি৷ ড্র হলে এমনিতেই হয়৷
সব সময় জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামার আগ্রহ যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানের