কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন শেষে দুজন মানুষই ব্যবধান গড়ে দিয়েছে। একজন লিওনেল মেসি আরেকজন রেফারি
আর্জেন্টিনার কাছে হারের পর ইরান কোচ কার্লোস কুইরোজের ক্ষোভ

আমরা সবার আগেই পরের পর্বে চলে গেছি। কিন্তু আমরা জানি আমরা এর চেয়েও ভালো পারফর্ম করতে পারি
নিজেদের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসির

আমরা এখনো এই দলের সেরাটা দেখিনি। আমার মনে হয় সামনে সেটা দেখতে পাব
এই দল নিয়ে আশাবাদী আর্জেন্টাইন ডিফেন্ডার জাবালেতা

ওয়েলকাম টু দ্য ক্লাব ক্লোসা! আমি ভালোভাবেই আন্দাজ করতে পারি এই মুহূর্তে তুমি কত খুশি
বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার তাঁর রেকর্ড ছোঁয়ার পর ক্লোসাকে ব্রাজিলিয়ান তারকা রোনালদোর টুইট

ও বলতে চাইছে বল মাঝমাঠেই ঘুরবে। বিরক্তিকর হবে ম্যাচটি
কুরিতিবার এক বড় ইঁদুরের ব্রাজিল-ক্যামেরুন ম্যাচের আগাম বিশ্লেষণ। সেটা ব্যাখ্যা করলেন ইঁদুরের মালিক আলভারো বোলবা

দ্বিতীয় রাউন্ডে ওঠা কঠিন, তবে অসম্ভব কিছু না
এখনো স্বপ্ন দেখছেন ঘানা কোচ স্টিভেন কেশি

তিনি ম্যাচ তো বটেই, ফলটাও বদলে দিয়েছেন
রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ বসনিয়া স্ট্রাইকার এডিন জেকোর

মিথ্যা বলব না, আমরা এই ম্যাচে ফেবারিট ছিলাম না
নাইজেরিয়ার সঙ্গে হারের পর বসনিয়া কোচ সেফাত সুসিচ

আমাদের খেলোয়াড়েরা ছিল অবিশ্বাস্য রকমের ক্লান্ত
ঘানার সঙ্গে ম্যাচের পর জার্মানি কোচ জোয়াকিম লো