কথামালা
টাকার বিমান উড়ে আসার কোনো সম্ভাবনা নেই
বকেয়া বেতনের দাবিতে অনুশীলনে অনাগ্রহী ফুটবলারদের মাঠে আনা প্রসঙ্গে নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের কর্মকর্তা
চাই না কেউ আমাকে স্বপ্নঘুম থেকে জাগিয়ে তুলুক
বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার অপ্রত্যাশিত আনন্দে আলজেরিয়া স্ট্রাইকার ইসলাম স্লিমানি
এটা আসলেই স্পর্শকাতর একটা বিষয়। এ বিষয়ে আমি কিছুই বলব না
বিশ্বকাপের সময় ফুটবলারদের রোজা রাখা প্রসঙ্গে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম
আমি নিশ্চিত, নেইমার একদিন ঠিকই মেসির পর্যায়ে যাবে
সতীর্থ নেইমারের প্রশংসায় ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা
তাঁর চিকিৎসা করানো উচিত
বারবার খেলার মাঠে ফুটবলারদের কামড়ে দেওয়ায় সুয়ারেজের উদ্দেশে ফিফার সাধারণ সম্পাদক জেরোম ভালকে
সুয়ারেজকে ছাড়াই আমরা এরই মধ্যে অনেক ম্যাচ খেলেছি
সুয়ারেজবিহীন দল নিয়েও আশাবাদী উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ
আমরা এখানে জিততে এসেছি, সুন্দর ফুটবল খেলতে আসিনি
কম ব্যবধানে জিতেও নকআউট পর্বে ওঠার সমালোচনার জবাবে বেলজিয়াম কোচ মার্ক উইলমটস
এই বিশ্বকাপটা সব এশিয়ান জাতির জন্যই একটা শিক্ষা
বিশ্বকাপের গ্রুপপর্বেই এশিয়ার সব দল বাদ পড়ায় এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিমের উদ্বেগ
আমার গোলের রেকর্ড গড়ায় কোনো আগ্রহ নেই। আমি আগেও একবার গোল্ডেন বুট পেয়েছি
বিশ্বকাপের গোল্ডেন বুটের চেয়ে খেলার দিকেই বেশি মনোযোগী জার্মান স্ট্রাইকার টমাস মুলার
আশা করি, ব্রাজিলিয়ান সমর্থকেরাও আমাদের সমর্থন দেবে
আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের আগে ব্রাজিলের দর্শকদের সমর্থন চাইলেন সুইজারল্যান্ডের গোলরক্ষক ডিয়েগো বেনাগিলো
ঈশ্বরকে ধন্যবাদ, ওকে আমার সামলাতে হয় না
লিওনেল মেসির প্রশংসায় আর্জেন্টাইন সতীর্থ ও গোলরক্ষক সার্জিও রোমেরো