কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস ফেলিপে স্কলারি
লুইস ফেলিপে স্কলারি

তিন ম্যাচ ধরে বলে আসছি যে নেইমার আক্রমণের শিকার হচ্ছে, কিন্তু সব দেশই বলছে এটা সত্যি না
সচেতনভাবেই নেইমারকে আঘাত করা হচ্ছে দাবি ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি
সত্যিটা হচ্ছে তাঁকে আর বিশ্বকাপে পাওয়া যাবে না
চোটের কারণে নেইমার বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন, এই অপ্রিয় খবরটা জানানোর আগে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার
আমাদের ওপর কেউ আস্থা রাখেনি
সেমিফাইনালে ওঠার পর ব্রাজিলের সংবাদমাধ্যমকে কোচ লুইস ফেলিপে স্কলারির খোঁচা
আমরা অধিনায়ককে মিস করব, কিন্তু তাতে খেলায় কোনো সমস্যা হবে না
সেমিফাইনালে থিয়াগো সিলভার অনুপস্থিতিতেও প্রভাব পড়বে না বলে মনে করছেন ব্রাজিল ডিফেন্ডার ডেভিড লুইজ
আমার ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় হতাশার ঘটনা
কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হারের পর ফ্রান্স উইঙ্গার আতোঁয়ান গ্রিজমান
আমরা আর্জেন্টিনাকে হারিয়ে কাপ জিততে চাই
স্বপ্নের ফাইনাল দেখার স্বপ্নে বিভোর ব্রাজিলিয়ান সমর্থক এরিক সিলভা
আমি ওকে মোটেও আঘাত করতে চাইনি

নেইমারের পিঠে ধাক্কা মেরে বিশ্বকাপ থেকেই ছিটকে ফেলা কলম্বিয়ান ডিফেন্ডার হুয়ান জুনিগা

.
.

ওই ম্যাচটা আমাদের জন্য ফাইনালই
জার্মানির বিপক্ষে সেমিফাইনালই ফাইনাল মনে করছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হাল্ক
আমরা যা করেছি তার জন্য গর্ব করতে পারি
কোয়ার্টার ফাইনালে হেরেও গর্বিত ফ্রান্স স্ট্রাইকার করিম বেনজেমা
আমার মনে হয় এটা আমার জিনেই ছিল
দুর্দান্ত ফ্রি-কিকের গুমর ফাঁস করতে গিয়ে ব্রাজিল ডিফেন্ডার ডেভিড লুইজ
আমি কাঁদছি, কারণ আমরা মাঠে সর্বস্ব উজাড় করে দিয়েছি।
ম্যাচ শেষে অশ্রুভেজা কণ্ঠে কলম্বিয়া প্লে-মেকার হামেস রদ্রিগেজ