ভারত থেকে যে আশ্বাস আমরা চেয়েছিলাম, সেটা পেয়েছি। চৌধুরী নিসার খান (পররাষ্ট্রমন্ত্রী) জানিয়েছেন, দল এখন ভারত যেতে পারে
পাকিস্তান দলের ভারতে যাত্রা করার প্রথম ইঙ্গিতটি দেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি
ভারতকে দুই শর নিচে আটকাতে পারাটাই বিশাল ব্যাপার। এটা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা ছিল
প্রস্তুতি ম্যাচে ভারতকে দুই শ রানের নিচে থামিয়ে দিতে পেরেই খুশি ওয়েস্ট ইন্ডিয়ান পেসার জেরোম টেলর
আমরা তো গ্রুপে শ্রীলঙ্কার দেখা পাব না। কিন্তু সেমিফাইনালে দেখা হওয়ার সম্ভাবনা আছে। যদি দেখা হয়েই যায়, সে ক্ষেত্রে আমরা জানি কীভাবে তাদের হারাতে হবে
সেমিফাইনালে শ্রীলঙ্কাকে পেলে তাদের হারানোর কৌশলটা জানেন কিউই অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন
বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাই কাল হলো। আমরা হেরে গেলাম সামান্য ব্যবধানে
প্রথম পর্ব থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া হল্যান্ড অধিনায়ক পিটার বোরেনকে ছুঁয়ে গেল হতাশা