শেষ পর্যন্ত ম্যাচ জিততে না পারলেও অনেকের হৃদয় এই রাতে জিতে নিয়েছে বাংলাদেশ
কপিল দেব
নিজের লেখা কলামে বাংলাদেশের প্রশংসা ভারতের কিংবদন্তি অলরাউন্ডারের
প্রথম দুই ম্যাচে আমরা যেমন করেছি, তার চেয়ে একটু বেশি ভালো খেলতে হবে আমাদের
স্টিভ স্মিথ
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে অস্ট্রেলিয়ার ক্রিকেট অধিনায়ক
তাকে নিয়ে পুর্বানুমান করা যায় না। সে কেমন খেলবে কেউ জানে না। অথচ সে দলের অধিনায়ক
জাভেদ মিয়াঁদাদ
পাকিস্তান ক্রিকেট দলে পরিবর্তনের ডাক দলটির সাবেক অধিনায়কের
সেই শটটা সীমানা ছাড়া হলে সাহসী ব্যাটসম্যান হিসেবে প্রশংসা পেতেন মাহমুদউল্লাহ। কিন্তু এখন পড়বেন সমালোচনার মুখে। আশা করি তার ভুল থেকে শিক্ষা নেবে মাহমুদউল্লাহ
মহেন্দ্র সিং ধোনি
পরশু বাংলাদেশের বিপক্ষে জয়ের পর ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক
মুস্তাফিজুর দারুণ বোলার। আর মাহমুদউল্লাহর ব্যাটিংও আমার খুব ভালো লেগেছে
স্টিভ ওয়াহ
বাংলাদেশের দুই ক্রিকেটারের প্রশংসায় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক