কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুয়ারেজের ব্যাপারে আমার কাছে কেন জানতে চাচ্ছেন? আমি কিন্তু কখনোই কাউকে কামড়াইনি
লুইস সুয়ারেজের নিষেধাজ্ঞার প্রসঙ্গে জানতে চাইলে মজা করে বললেন ব্রাজিল কিংবদন্তি ফুটবলার রোনালদো

গান শুনতে শুনতে জানালার বাইরে তাকিয়েছিলাম। দেখলাম দর্শকেরা বৃষ্টি উপেক্ষা করেই স্টেডিয়ামের দিকে এগিয়ে যাচ্ছে
দর্শকদের ভালোবাসায় মুগ্ধ যুক্তরাষ্ট্র ফুটবল দলের ডিফেন্ডার ওমর গঞ্জালেস

কিন্তু একটা বাজে দিন, একটা ছোট ভুল বা রেফারির একটা বাজে সিদ্ধান্তই আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে
নকআউট পর্বে নামার আগে বেশ সতর্ক ডাচ উইঙ্গার আরিয়েন রোবেন

আমি জানি কামড়ালে কেমন লাগে। আমার সন্তানেরা অনেক সময় এটা করত
লুইস সুয়ারেজের কামড়ের ব্যাপারে ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদো

আমরা খুব একটা বিরক্ত হইনি। কিন্তু আমাদের কোচ একটু চিন্তিত হয়ে পড়েছিলেন পাছে আমাদের কৌশল দেখে ফেলে কি না
হেলিকপ্টারে করে ব্রাজিলের টিভি চ্যানেল গ্লোবো চিলির অনুশীলন কাভার করার প্রসঙ্গে চিলি মিডফিল্ডার মরিসিও ইসলা

যদি তারা (রাশিয়ান ফুটবল ফেডারেশন) এখনো আমাকে চায়, আমি বলব, হ্যাঁ।
প্রথম পর্বে বিদায় নেওয়ার পরও রাশিয়ার কোচ ফ্যাবিও ক্যাপেলো

আগে থেকেই যদি ভেবে বসে থাকতাম যে আমরা হেরে যাচ্ছি, তাহলে আমি রুমে গিয়ে আমার বাক্সপ্যাটরা গুছিয়ে বাড়ি চলে যেতাম
ব্রাজিলের সঙ্গে ম্যাচে খেলার আগে আত্মবিশ্বাসী চিলির ফরোয়ার্ড আলেক্সিস সানচেজ