কথামালা
যেভাবে বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করল ওরা, আমি সত্যিই গর্বিত
স্পেনকে হারানোর পর চিলির কোচ হোর্হে সামপাওলি
আমি নিশ্চিত, টমাস মুলার সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছাড়িয়ে যাবে
জার্মান ফরোয়ার্ডকে নিয়ে আরেক জার্মান কিংবদন্তি জার্ড মুলারের প্রত্যাশা
নিজেদের পুরো সম্ভাবনা এখনো আমরা দেখাতে পারিনি
ক্যামেরুনকে ৪-০ গোলে হারানোর পরও অতৃপ্ত ক্রোশিয়ার কোচ নিকো কোভাচ
অস্ট্রেলিয়া খেলোয়াড়েরা শুধু দৌড়ের ওপর ছিল
সকারুদের হারিয়ে দেওয়ার পর হল্যান্ড তারকা রবিন ফন পার্সির খোঁচা
আমাদের সবার জন্য আজ বড় দুঃখের দিন। তবে আমি কোনো অজুহাত দেব না
বিশ্ব চ্যাম্পিয়নরা গ্রুপপর্বেই বিদায় নেওয়ার পর স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক
আমরা জানি, মেক্সিকো ম্যাচে আমাদের জন্য কী অপেক্ষা করছে। ওই ম্যাচটা আমাদের জন্য ফাইনাল।
জিতেও স্বস্তিতে নেই ক্রোয়েশিয়ার কোচ নিকো কোভাচ
আমি জানি না এটাই আমাদের সেরা জয় কি না। তবে আমার কাছে প্রতিটি ম্যাচ শেষেই মনে হয়, পরের ম্যাচেই সেরা জয় আসছে
স্পেনকে হারিয়ে যেন অন্য দলগুলোকেও একটা বার্তা দিয়ে রাখলেন চিলির কোচ হোর্হে সামপাওলি
আপনি যদি আগে বলতেন গ্রুপপর্বে থেকেই আমরা বাদ পড়ে যাব, কখনোই বিশ্বাস করতাম না
এমন বিদায় কিছুতেই মেনে নিতে পারছেন না স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক
এটা নিশ্চিত, দলে মারিওর মতো স্ট্রাইকার থাকলে ফল অন্য রকম হতো
ব্রাজিলের সঙ্গে মারিও মানজুকিচকে না পেয়ে আফসোস ক্রোয়েশিয়া কোচ নিকো কোভাচের
কেন এ রকম হলো, সেটা আমাদের খুঁজে বের করতে হবে
দলের সমালোচনায় ক্যামেরুন কোচ ভলকার ফিনকে