কথামালা
আমরা এক বিধ্বংসী জার্মানিকে দেখলাম। ওরা পুরো মাঠে দাবড়ে বেড়াল দুর্দান্তভাবে
জোয়াকিম লোর প্রশংসায় আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা
ওটা ছিল স্রেফ দুর্ভাগ্যজনক একটা মুহূর্ত। স্টিভেন এত কষ্ট পেল, তা মোটেও সহ্য করতে পারছি না
লিভারপুল-সতীর্থ জেরার্ডের ভুলের ফায়দা নিয়ে গোল করার পর লুইস সুয়ারেজ
রেফারির বাঁশি শুনতে পাইনি। দু-দুটি গোল বঞ্চিত হলাম। খুবই চিন্তার ব্যাপার।
পেনাল্টি মিস ও শেষ বাঁশি বাজার পরের গোলটি বাতিল হওয়ায় ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা
১৯৯৮ দলের চেতনা এই দলেও দেখতে পাচ্ছি
বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স দলটির ছায়া খুঁজে পাচ্ছেন তখনকার অধিনায়ক ও এখনকার ফ্রান্স কোচ দিদিয়ের দেশম
সুইজারল্যান্ড দলের জন্য এটা একটা কালো দিন
ফ্রান্সের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর সুইজারল্যান্ডের কোচ ওটমার হিটজফেল্ড
আমরা পিরলোকে বোতলবন্দী করে রাখতে চেয়েছিলাম
নিজের কৌশলে সফল হওয়ার পর কোস্টারিকার কোচ হোর্হে লুইস পিন্টো
এ মুহূর্তটার কথা আমরা শুধু কল্পনাই করেছি
কোস্টারিকাকে ২৪ বছর পর শেষ ষোলোয় তোলার পর জয়ের নায়ক ব্রায়ান রুইজ