কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনার জন্য যেমন মেসি, ব্রাজিলের জন্য তেমন নেইমার
ক্যামেরুনকে উড়িয়ে দেওয়ার পর ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি

আমি কোনো চাপ টের পাই না
কোটি কোটি ব্রাজিলিয়ানের প্রত্যাশার চাপেও ভারাক্রান্ত নন নেইমার

আমি যেকোনো কিছুর বিনিময়ে হলেও পরের ম্যাচটা খেলতে চাই
ব্রাজিলের সঙ্গে খেলার জন্য মুখিয়ে চিলির আর্তুরো ভিদাল

বিকৃত মানসিকতার কিছু লোক এসব বলতে পারে
কুফা বলায় আরেক দফা হুলিও গ্রন্দোনাকে খোঁচা মারলেন ডিয়েগো ম্যারাডোনা

এটা কিছুটা অসম্মানেরই যখন কেউ বলে আমরা মাঠে খেলতে চাইনি
নেতিবাচক ফুটবল খেলার অভিযোগ উড়িয়ে দিয়ে হল্যান্ডের ওয়েসলি স্নাইডার

সবকিছুই ঠিক আছে। তবে নিজেকে বক্সারের মতো মনে হচ্ছে
জার্মানি-ঘানা ম্যাচে রক্তাক্ত জার্মান ফুটবলার টমাস মুলারের অনুভূতি

একমাত্র দলের সবার চেষ্টাতেই বিশ্বসেরা খেলোয়াড়কে আটকানো সম্ভব
রোনালদোকে আটকানোর ব্যাপারে ঘানার কোচ কোয়েসি আপিয়া

মনে হচ্ছে যেন আমরা নিজেদের মাঠে খেলছি
ব্রাজিলের দর্শকদের সমর্থন পেয়ে উচ্ছ্বসিত মেক্সিকো কোচ মিগুয়েল হেরেরা