কথামালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমন জয়ের আনন্দ যেন কান্নার জলে ভেসে না যায়
কলম্বিয়ার জয়ের পর বেপরোয়া আনন্দ উদ্যাপনে সমর্থকের মৃত্যুতে সে দেশের পুলিশ-প্রধান পালোমিনসের সতর্কবার্তা

আমার কাছে ওটা সুস্পষ্ট গোল ছিল
রেফারি হাওয়ার্ড ওয়েবের গোল বাতিলের সমালোচনায় মুখর ব্রাজিল মিডফিল্ডার হাল্ক

আশা করি আমাদের পরের ম্যাচ পেনাল্টি পর্যন্ত গড়াবে না, কারণ আমাদের পরিবারের সবার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে
চিলির বিপক্ষে স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে জয়ের পর ব্রাজিল গোলরক্ষক হুলিও সিজার

জানি না আমরা কত দূর যেতে পারব। তবে আমাদের লক্ষ্য যত দূর সম্ভব যাওয়া
কোস্টারিকার মিডফিল্ডার মিকায়েল বারান্তেস

২২ বছর বয়সে জেমস যেভাবে সব দায়িত্ব হাসিমুখে পালন করছে, অনেক ফুটবলার ৩০ বছর বয়সেও সেটা পারে না
রদ্রিগেজের প্রশংসায় পঞ্চমুখ কলম্বিয়ার কোচ হোসে পেকারম্যান

ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জেমস রদ্রিগেজ—তাদের স্পেশাল কিছু আছে বলেই তারা কিছু করে দেখিয়েছে
রদ্রিগেজের প্রশংসায় উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ

আজ সব কৃতিত্ব সিজারের প্রাপ্য
হুলিও সিজারকে প্রশংসায় ভাসালেন নেইমার

আমরা ওকে মিস করেছি
লুইস সুয়ারেজের না-থাকা দলে প্রভাব ফেলেছে বলে স্বীকার করলেন উরুগুয়ের সেবাস্টিয়ান কোটেস

আমরা নিজেদের খোলসে ঢুকিয়ে রেখেছিলাম। সেটা থেকে বের হতে হবে
ব্রাজিলকে ব্রাজিলের মতো দেখতে চান কোচ লুইস ফেলিপে স্কলারি

বার্সেলোনার চেয়ে রিয়াল মাদ্রিদের দিকেই আমার পক্ষপাত
সম্ভাব্য গন্তব্য নিয়ে কলম্বিয়া প্লে-মেকার জেমস রদ্রিগেজ